Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে, ভাইপো নোবেল পাবেনই’, কটাক্ষ বাবুলের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কীভাবে তাঁকে অপমান করছেন তা বোঝাতে চাইছিলেন তিনি। সে সময়ে বাংলা থেকে নোবেল প্রাপকদের নাম

‘মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে, ভাইপো নোবেল পাবেনই’, কটাক্ষ বাবুলের

শেষ আপডেট: 24 December 2020 14:50

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কীভাবে তাঁকে অপমান করছেন তা বোঝাতে চাইছিলেন তিনি। সে সময়ে বাংলা থেকে নোবেল প্রাপকদের নাম বলতে গিয়ে সম্ভবত অনিচ্ছাকৃত ভাবে একবার ‘অভিষেক’ নামটি বলে ফেলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলায় যে রকম টানটান রাজনৈতিক দ্বৈরথ চলছে তাতে শব্দই ব্রহ্ম। মুখ্যমন্ত্রীর সে কথা নিয়েই টিপ্পনি কাটলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল টুইট ও ফেসবুক পোস্ট করে বলেন, “মুখ ফস্কে যখন বেরিয়ে গেছে তখন আমাদের সকলের প্রিয় ভাইপো নোবেল পুরস্কার পাবেনই। আপনারা সাজেস্ট করুন কী 'বিষয়ে' পেতে পারেন তিনি, কারণ 'বিষয়' অনেক আছে।” মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের ওই অংশটিও টুইট করেছেন বাবুল। https://twitter.com/SuPriyoBabul/status/1342099281977647106 এখানেই থামেননি বাবুল। এদিন টুইট করে তিনি বলেছেন, বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে আমন্ত্রণ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেখানে যাননি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বারবার বিজেপিকে 'বহিরাগত' বলেছেন। তৃণমূলের বিভিন্ন নেতারাও বলেছেন, বিজেপি নাকি বাংলার সংস্কৃতি জানেনা। কিন্তু আদতে বাংলার সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে লিপ্ত খোদ মুখ্যমন্ত্রী। আজ ওঁর, কবিগুরুর বিশ্বভারতীকে উপেক্ষা করা সেটারই প্রমাণ।”

আরও পড়ুন: রবীন্দ্রনাথের ‘দাদা’ নিয়ে মোদীর বক্তৃতার সমালোচনায় ব্রাত্য, পাল্টা খোঁচা বিজেপির


```