Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘যৌনতার ফাঁদ’ পেতে তথ্য হাতানোর চেষ্টা, আধা সেনাকে সোশ্যাল সাইট এড়ানোর পরামর্শ গোয়েন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: এক ক্লিকে দুনিয়া আপনার হাতের মুঠোয়। সোশ্যাল সাইটের (social site) দৌলতে রাজ্য ছাড়িয়ে দেশ, বিদেশেও পাতানো যায় বন্ধুত্ব। অবসরে তাই অনেকেরই প্রধান ভরসাস্থল সোশ্যাল সাইট। তবে এবার থেকে পারতপক্ষে সোশ্যাল সাইট এড়িয়ে চলতে

‘যৌনতার ফাঁদ’ পেতে তথ্য হাতানোর চেষ্টা, আধা সেনাকে সোশ্যাল সাইট এড়ানোর পরামর্শ গোয়েন্দাদের

শেষ আপডেট: 26 August 2023 12:23

দ্য ওয়াল ব্যুরো: এক ক্লিকে দুনিয়া আপনার হাতের মুঠোয়। সোশ্যাল সাইটের (social site) দৌলতে রাজ্য ছাড়িয়ে দেশ, বিদেশেও পাতানো যায় বন্ধুত্ব। অবসরে তাই অনেকেরই প্রধান ভরসাস্থল সোশ্যাল সাইট। তবে এবার থেকে পারতপক্ষে সোশ্যাল সাইট এড়িয়ে চলতে হবে সিআরপিএফ (CRPF), আইটিবিপি (ITBP), সিআইএসএফ (CISF), বিএসএফের (BSF) মতো দেশের নিরাপত্তাবাহিনীর কর্মীদের।

তাঁরা চাইলেই আগের মতো সমাজমাধ্যমে (social site) নিজেদের ছবি পোস্ট করতে পারবেন না। এমনকী রিল বানানো বা অনলাইন থেকেও নিরাপত্তাবাহিনীর কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

কেন? সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে, অনলাইনে বন্ধুত্বের নামে ‘যৌনতার ফাঁদ’ পেতে তথ্য হাতানোর জন্য বিদেশি চক্র দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মীদের টার্গেট করছে। সেকারণেই এমন সতর্কতার নির্দেশ।

সূত্রের খবর, সিআরপিএফের পাশাপাশি দিল্লি পুলিশের কর্মীরাও এবিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়েছেন। একইভাবে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত আইটিবিপি (ITBP), সিআইএসএফ (CISF), বিএসএফের (BSF) সমস্ত কর্মীদের কাছেও সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

ওয়াকিবহাল মহলের মতে, অতীতে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের নজির রয়েছে। এমন গুরুতর অভিযোগে অতীতে বেশ কিছু আধিকারিককে গ্রেফতারও করা হয়েছে। সেকারণেই এমন সতর্কতা নেওয়া হচ্ছে।

এক আধিকারিকের কথায়, "অনেকেই ডিউটিরত অবস্থায় ছবি তোলেন। সোশ্যাল সাইটে সেই ছবি পোস্টও করেন। বিদেশি চক্র দেশের তথ্য হাতানোর জন্য এমন সফট টার্গেট বেছে নিচ্ছে। প্রথমে বন্ধুত্ব। সেখান থেকে যৌনতার ফাঁদে ফেলার চেষ্টা করছে। তারপরই শুরু হচ্ছে ব্ল্যাকমেলিং। তাই এমন পদক্ষেপ।"

আরও পড়ুন: ভিনরাজ্যে ফের মৃত বাংলার শ্রমিকরা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের ৩ পরিযায়ীর


```