Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃণমূলের সভার আগেই তেতে উঠল কাঁথি, বিজেপির মিছিলে হামলার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কাঁথিতে তৃণমূলের মিছিলের আগেই রামনগরে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল। রামনগর-২ ব্লকের দেপালে বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকজন বিজেপির কর্মী গুরুত

তৃণমূলের সভার আগেই তেতে উঠল কাঁথি, বিজেপির মিছিলে হামলার অভিযোগ

শেষ আপডেট: 23 December 2020 08:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: কাঁথিতে তৃণমূলের মিছিলের আগেই রামনগরে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল। রামনগর-২ ব্লকের দেপালে বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকজন বিজেপির কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজনের। বিজেপির অভিযোগ, তাঁদের ১০ জন কর্মী আহত হয়েছেন। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল হচ্ছিল, সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে মিছিলের ওপর অতর্কিতে বাঁশ ও লাঠি নিয়ে হামলা চলে। অনুপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, "তৃণমূল আচমকা আমাদের ওপর হামলা চালায়, পুলিশ চাটুকারের মতো নীরব দর্শক হয়ে দেখছে। আমরা হিসাব এবার বুঝে নেব।" জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল। রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "আজ কাঁথিতে আমাদের সভা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিমরা। তৃণমূলের খর্মী সমর্থকরা সভাস্থলে যাওয়ার পথে তাঁদের উপর হামলা চালায় বিজেপি। অভিযুক্তদের ছাড়া হবে না। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

```