Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিমল গুরুংয়ের বাড়িতে হামলা! জিটিএ ভোটের পরেই অশান্ত পাহাড়

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ নির্বাচনে (GTA Election) পাহাড়ে অশান্তির আঁচ পাওয়া যায়নি। সুষ্টুভাবেই ভোট মিটেছে রবিবার। কিন্তু সেদিন রাতেই গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের (Bimal Gurung) বাড়িতে হামলার খবর সামনে এল। অভিযোগ, রব

বিমল গুরুংয়ের বাড়িতে হামলা! জিটিএ ভোটের পরেই অশান্ত পাহাড়

শেষ আপডেট: 27 June 2022 12:30

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ নির্বাচনে (GTA Election) পাহাড়ে অশান্তির আঁচ পাওয়া যায়নি। সুষ্টুভাবেই ভোট মিটেছে রবিবার। কিন্তু সেদিন রাতেই গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের (Bimal Gurung) বাড়িতে হামলার খবর সামনে এল।

অভিযোগ, রবিবার রাতে গুরুংয়ের বাড়িতে হামলা চালায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কর্মীরা। সেসময় বাড়িতে গুরুং নিজে উপস্থিত ছিলেন না। তবে ছিলেন তাঁর স্ত্রী আশা গুরুং। সোমবার সাংবাদিক বৈঠক করে এই হামলার কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য দীপেন ম্যালে।

gta

দার্জিলিং প্রেস গিল্ড থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপেন জানান, গতকাল রাত ২টো নাগাদ পাতলেবাসে বিমল গুরুংয়ের বাড়িতে হামলা হয়েছে। কয়েকজন লোক খুকরি ও অন্যান্য হাতিয়ার নিয়ে ওই বাড়িতে চড়াও হয় গভীর রাতে। দরজা ভাঙার চেষ্টাও করে। তবে দরজা ভাঙা যায়নি। এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেছেন দীপেন। সেই সঙ্গে তিনি আঙুল তুলেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কর্মীদের দিকে।

বিমল গুরুংয়ের দলের তরফে দার্জিলিং থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দার্জিলিংয়ের এসপি-কেও গোটা ঘটনা জানানো হয়েছে। পুরো বিষয়টিকে শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা বলে উল্লেখ করেছেন দীপেন ম্যালে।

আরও পড়ুন: 'কোভিডটা একটু বেড়েছে, মাস্ক পরুন', ফের করোনা বিধি মেনে চলার আবেদন মুখ্যমন্ত্রীর


```