
শেষ আপডেট: 11 August 2022 08:17
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) নেশামুক্ত সমাজ গড়ার আবেদন জানিয়ে পালন হল রাখিবন্ধন (Rakhi Bandhan) উৎসব। বৃহস্পতিবার সাতসকালে প্রজাপিতা ব্রহ্মাকুমারী জলপাইগুড়ি আশ্রমের আবাসিক ও ভক্তরা একে অপরের হাতে রাখি পরিয়ে এই উৎসবে সামিল হন।
তবে রাখিবন্ধন শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তাঁরা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে তাঁদের হাতে রাখি পরিয়ে নেশামুক্তির বার্তা ছড়িয়ে দেন সকলে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী জলপাইগুড়ি আশ্রমের ইনচার্জ পি কে নিতু বলেন, বোনেরা যেমন ভাইদের হাতে রাখি পরিয়ে দক্ষিণা চায়, আমরাও তেমনই দক্ষিণা হিসাবে নেশা মুক্তি চাইলাম।
যেখানে রাখির দিন নেশামুক্ত সমাজ গড়ার ডাক দেওয়া হয়েছে জলপাইগুড়িতে, সেখানে এইদিনই ওড়িশার এক নেশামুক্তি কেন্দ্রের ভয়ঙ্কর ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, এক বিশেষভাবে সক্ষম আবাসিককে জোর করে নিজেদের পা চাটতে বাধ্য করেছে অন্য দুই আবাসিক। তারপর ওই আবাসিক জিভ পরিষ্কার করার চেষ্টা করলে লাঠি দিয়ে এবং চুলের মুঠি ধরে মারধর করে তাকে আরও কয়েকবার পা চাটতে বাধ্য করে ওই দু’জন।
প্রতিবন্ধীকে দিয়ে পা চাটাল আবাসিকরা, নেশামুক্তি কেন্দ্রের ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া