Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Ashoknagar: 'বিয়ে নয়, আরও পড়তে চাই'! বিধায়কের দরবারে কাতর আর্তি জুলেখার, ভিজল চোখ

দ্য ওয়াল ব্যুরো: অঙ্কে স্নাতক হয়েছেন। বিএসসি পাশের পর এখন ডিএলএড পড়ছেন অশোকনগরের জুলেখা (Ashoknagar)। তাঁর এলাকায় আর কোনও মেয়ে এতদূর পড়াশোনা করেননি। সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। তাই জুলেখাকেও বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বি

Ashoknagar: 'বিয়ে নয়, আরও পড়তে চাই'! বিধায়কের দরবারে কাতর আর্তি জুলেখার, ভিজল চোখ

শেষ আপডেট: 29 May 2022 05:07

দ্য ওয়াল ব্যুরো: অঙ্কে স্নাতক হয়েছেন। বিএসসি পাশের পর এখন ডিএলএড পড়ছেন অশোকনগরের জুলেখা (Ashoknagar)। তাঁর এলাকায় আর কোনও মেয়ে এতদূর পড়াশোনা করেননি। সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। তাই জুলেখাকেও বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিধায়কের দরবারে কাঁদতে কাঁদতে এই সমস্যার সমাধানের দাবি জানালেন ওই মেধাবী ছাত্রী।

আরও পড়ুন: বর্ষা নিয়ে কেরলে ঢুকছে মৌসুমী বায়ু, আজও ঝড়বৃষ্টি হতে পারে কলকাতায়

অশোকনগরের (Ashoknagar) বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতে কুঠির আমবাগানে বিধায়কের দরবার বসবে বলে আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। সেই মতো নির্দিষ্ট স্থানে জড়ো হন প্রচুর মানুষ। বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে সকলে নিজেদের সমস্যার কথা নিয়ে হাজির হন। ওই আসরেই নিজের সমস্যা নিয়ে গিয়েছিলেন জুলেখা।

তাঁর অভিযোগ, তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। বাড়ি থেকে নয়, পাড়াপ্রতিবেশীরা চাপ সৃষ্টি করছেন বলে জানিয়েছেন জুলেখা। তাঁর এবং তাঁর পরিবারের উপর চাপ দেওয়া হচ্ছে যাতে বাকিদের মতো জুলেখারও বিয়ে দিয়ে দেওয়া হয়।

কিন্তু এখনই জুলেখা বিয়ে করতে চান না। তিনি ডিএলএড করছেন। এরপর চাকরির পরীক্ষায় বসতে চান। আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চান জুলেখা। বিধায়কের দরবারে তাঁর করুণ আবেদন তাঁকে যেন কোনও কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। তার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য অর্থ জোগাতে পারবেন তিনি। বিধায়কের কাছে আবেদন জানাতে গিয়ে চোখ ভিজে আসে জুলেখার। কাতর কণ্ঠে বলেন, আমি এখন বিয়ে করতে চাই না। আরও পড়তে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই।

বিধায়ক নারায়ণ গোস্বামী জুলেখাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে জুলেখার বাড়িতে যাবেন তিনি। পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সবটাই করা হবে, জানিয়েছেন নারায়ণবাবু।

এদিন অশোকনগরের এই বিধায়কের দরবারে প্রায় ৩০০ মানুষ এসেছিলেন। অনেকেই আবাস যোজনা নিয়ে অভিযোগ জানিয়েছেন। রূপোশ্রী প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগও জমা পড়েছে। সংশ্লিষ্ট স্থানে সেসব দাবিদাওয়ার কথা জানিয়ে দিয়েছেন বিধায়ক।  


```