Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মঙ্গলাহাটে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে মন্ত্রী অরূপ! সরকারের কাছে সাহায্যের আর্জি নওসাদের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Mangalahat Fire) তদন্ত করছে সিআইডি। রাতভর ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন তারা। শুক্রবার একুশে জুলাই সমাবেশ সেরে মঙ্গলাহাট পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার

মঙ্গলাহাটে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে মন্ত্রী অরূপ! সরকারের কাছে সাহায্যের আর্জি নওসাদের

শেষ আপডেট: 22 July 2023 08:00

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Mangalahat Fire) তদন্ত করছে সিআইডি। রাতভর ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন তারা। শুক্রবার একুশে জুলাই সমাবেশ সেরে মঙ্গলাহাট পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তিনি। সেখানে দাঁড়িয়েই মমতা জানিয়েছিলেন, কীভাবে এতবড় আগুন লাগার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে সিআইডি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তদন্ত শুরু করেন রাজ্যের গোয়েন্দারা। শনিবার সকালেই এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় একটি কমিটি গঠন করে দেন। তিনি বলেন, এই কমিটি মঙ্গলাহাটের জমির বিষয়টা খতিয়ে দেখবে। তারপর রিপোর্ট দেবে। যদি দেখা যায়, ওটা সরকারের জমি তবে সেখানে হাটের জন্য নতুন বিল্ডিং করে দেওয়া হবে। এমনকী মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও ব্যবসায়ী ব্যবসা শুরু করতে চান, তবে তাঁকে সরকার সাহায্য করবে। ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে তিনি ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

বৃহস্পতিবার রাতে আচমকাই মঙ্গলাহাটে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত আগুন বাড়তে থাকে। সেই আগুন ধীরে ধীরে গ্রাস করে গোটা এলাকা। পুড়ে ছাই হয়ে যায় বাজারের প্রায় সব দোকান। হাহাকার শুরু হয় ব্যবসায়ীদের মধ্যে। খেলনা থেকে জামাকাপড়ের দোকান সবই পুড়ে যায়।

শনিবার সকালে মঙ্গলাহাটে যান অরূপ রায়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। তাঁদের দাবি, নতুন দোকান তৈরি করতে সরকারকে সাহায্য করতে হবে। ব্যবসায়ীদের অভিযোগ, এই অগ্নিকাণ্ড 'ইচ্ছাকৃতভাবে' ঘটানো হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ব্যবসায়ীরা।

এদিন বেলা বারোটার কিছু পরে দুর্ঘটনাস্থলে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique)। অভিযোগ, প্রথমে তাঁকে এলাকায় ঢুকতে দিতে বাধা দেওয়া হয়। যদিও পরে তিনি মঙ্গলাহাটের ভেতরে ঢোকেন। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।

নওসাদ বলেন, 'ব্যবসায়ীরা ফের মূল স্রোতে ফিরে আসুক, সেটাই চাই। সামনে পুজোর মরশুম, তাঁর আগে এতবড় ক্ষতি হয়ে গেল ব্যবসায়ীদের। সরকারি সাহায্য ছাড়া ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন না।' সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন পুজোর আগে বারবার মঙ্গলাহাটে আগুন লাগে। বিষয়টির পিছনে 'চক্রান্ত' রয়েছে বলে অভিযোগ তোলেন নওসাদ।

ডাইনি অপবাদে বৃদ্ধাকে নগ্ন করে কাঁটা ফুটিয়ে, ছ্যাঁকা দেওয়া হল, অন্ডালে ভয়ঙ্কর ঘটনা


```