Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কয়লা পাচার: লালার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার তদন্তে গত সপ্তাহেই অনুপ মাঝি ওরফে লালাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। বলা হয়েছিল সোমবার হাজিরা দেওয়ার জন্য। কিন্তু সোমবার লালা সিবিআই দফতরে যাননি। মঙ্গলবার সকাল থেকে দেখা যায়, কলকাতার একাধিক জায়গায় তল্লাশিতে নেমে পড়ে

কয়লা পাচার: লালার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা

শেষ আপডেট: 25 December 2020 01:26

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার তদন্তে গত সপ্তাহেই অনুপ মাঝি ওরফে লালাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। বলা হয়েছিল সোমবার হাজিরা দেওয়ার জন্য। কিন্তু সোমবার লালা সিবিআই দফতরে যাননি। মঙ্গলবার সকাল থেকে দেখা যায়, কলকাতার একাধিক জায়গায় তল্লাশিতে নেমে পড়েছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর, বাঙ্গুর অ্যাভিনিউ-সহ কলকাতা শহরের অন্তত পাঁচটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। লালা ঘনিষ্ঠ বেশ কয়েক জনের ফ্ল্যাট ও অফিসে চলছে তল্লাশি অভিযান। এরপর বৃহস্পতিবার লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির এই আবেদন মঞ্জুর করেছে আসানসোল আদালত। নভেম্বরের গোড়াতেই আয়কর দফতরের হাত থেকে কয়লা কেলেঙ্কারির তদন্ত ভার নিয়েছিল সিবিআই। তারপর পশ্চিম বর্ধমানের জামুড়িয়া, রানিগঞ্জ, দুর্গাপুর, কুলটি, পুরুলিয়ায় লালার বাড়ি-সহ ভিন রাজ্যেও তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। বেশ কয়েকজন কোলফিল্ড কর্তাকেও গ্রেফতার করে সিবিআই। কিন্তু লালার খোঁজ এখনও পাওয়া যায়নি। এর আগে গরু পাচার তদন্তেও মানিকতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে দুই অভিযুক্ত এনামুল হক ও বিএসএফ কর্তা সতীশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সতীশ কুমার শর্ত সাপেক্ষে জামিনও পেয়েছেন। বিরোধী দলগুলির অভিযোগ, শাসকদলের ছত্রচ্ছায়ায় থেকেই কয়লা পাচার চলত। অসাধু ব্যবসায়ী, এক শ্রীণির কেন্দ্রীয় সরকারি অফিসার ও পুলিশের একটি ‘নেক্সাস’ তৈরি করেই এই চোরা কারবার চলত। সেই তদন্তেই এবার গা ঝাড়া দিয়ে নেমেছে সিবিআই। গত ২১ ডিসেম্বর লালা ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ীকে সমন পাঠিয়েছিল সিবিআই। মঙ্গলবার তাঁদের বাড়ি, অফিসেই হানা দিয়েছিলেন গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, গোয়েন্দারা এও জানতে পেরেছেন, উত্তরবঙ্গে কয়লা পাচারের কাজে লালাকে সাহায্য করত গরু পাচারের কিংপিন এনামুল।

```