Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

BREAKING: সারদা-তদন্তের আর এক অফিসার অর্ণব ঘোষকে তলব সিবিআই-এর

দ্য ওয়াল ব্যুরো: সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার সিবিআই তলব অর্ণব ঘোষকে। সূত্রের খবর, আগামী কাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ, সারদা-কাণ্ড

BREAKING: সারদা-তদন্তের আর এক অফিসার অর্ণব ঘোষকে তলব সিবিআই-এর

শেষ আপডেট: 28 May 2019 17:24

দ্য ওয়াল ব্যুরো: সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এবার সিবিআই তলব অর্ণব ঘোষকে। সূত্রের খবর, আগামী কাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ, সারদা-কাণ্ডের তদন্তের জন্য গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের অন্যতম সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তথ্য বিকৃত করেছিলেন তিনি। এমনকী সুদীপ্ত সেনের যে রহস্যজনক লাল ডায়েরির কথা বারবার সামনে এসেছে, সেই ডায়েরিতেও অর্ণব ঘোষের নাম ছিল বলে জানা গিয়েছে। সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ও জামিনে মুক্ত তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বারবার বলেছিলেন, অর্ণবকে জেরা করলে অনেক কিছু জানতে পারবে সিবিআই। এবং কুণাল এই অভিযোগও করেন, যে বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর-ই ছিল না। অথচ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করেছিলেন এই অর্ণব ঘোষই। তবে এই প্রথম নয়, এর আগেও অর্ণব ঘোষকে সিবিআই হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল বলে জানা যায়। কিন্তু তখন তিনি যাননি। এর পরে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের নোটিস, জেরা ও মামলা নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে কয়েক মাস ধরেই। সেই অবস্থাতেই আরও এক অভিযুক্ত অফিসার অর্ণব ঘোষকে ডেকে পাঠাল সিবিআই। মঙ্গলবার সকালেই সারদা কাণ্ডের তদন্তে গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের আর এক সদস্য প্রভাকর নাথ সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। তাঁকেও হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল সিবিআই। তবে বুধবার অর্ণব হাজিরা দেন কি না, সে দিকেই নজর এখন সকলের।

```