Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গড় হারালেন আরাবুল, ভাঙড়ে প্রথমবার খাতা খুলল জমি রক্ষা কমিটি

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে (WB panchayat election) আরাবুল ইসলামের (Arabul Islam) গড়েই এবার হেরে গেল তৃণমূল। উল্টে প্রথমবারের জন্য খাতা খুলল জমি রক্ষা কমিটি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ হল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক

গড় হারালেন আরাবুল, ভাঙড়ে প্রথমবার খাতা খুলল জমি রক্ষা কমিটি

শেষ আপডেট: 11 July 2023 13:35

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে (WB panchayat election) আরাবুল ইসলামের (Arabul Islam) গড়েই এবার হেরে গেল তৃণমূল। উল্টে প্রথমবারের জন্য খাতা খুলল জমি রক্ষা কমিটি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ হল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের গ্রাম। সেখানেই এবার নজিরবিহীনভাবে হেরে গেল শাসক দল তৃণমূল (TMC loses in Bhangar)। মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৪টি আসনের মধ্যে ১৩টি আসনে জিতে গেছে জমি রক্ষা কমিটি। বাকিগুলির মধ্যে বেশিরভাগ আসনেই এগিয়ে রয়েছে আইএসএফ-জমি রক্ষা কমিটি জোট।

জমি রক্ষা কমিটির জয়ে উৎসবে মেতেছেন পাওয়ার গ্রিড আন্দোলনকারীরা। এই জয় সংগ্রামের জয়, এই জয় মেহনতি মানুষের জয়, এই জয় ভাঙড়বাসীর জয় বলে দাবি দলের সদস্যদের। অন্যদিকে এদিন চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই কার্যত হার মেনে নিয়েছেন ভাঙড়ের একসময়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গণনা চলাকলীনই তিনি গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসে জানান, শুধুমাত্র তাঁর বুথ ছাড়া বাকি বুথগুলিতে তৃণমূল হেরে গেছে।

শাসক দলের যে দাপুটে নেতার নামে ভাঙড়ে বিরোধীরা টুঁ-শব্দ করতে পারত না, তাঁর খাসতালুকেই এবার পঞ্চায়েতের নির্বাচনের আগে ভোট সামলানোর দায়িত্ব শওকত মোল্লার হাতে দিয়েছিল দল। শওকত নিজে ক্যানিং ২-এর বিধায়ক। তাঁকে সাহায্য করতে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ভার দিয়েছিল দল। যে আরাবুল একসময় একা হাতে ভাঙড়ে দলকে জেতাতেন, সেই তাঁকেই এবারের ভোটে কোনও দায়িত্বই দেয়নি তৃণমূল নেতৃত্ব।

সব মিলিয়েই নিজের গড়ে এবারের ভোটে বেশ খানিকটা বেকায়দায় ছিলেন ভাঙড়ের এককালের বেতাজ বাদশা। কিন্তু তাঁর বদলে ভোট সামলানোর দায়িত্ব অন্যের হাতে দিলেও তেমন সুবিধা করতে পারল না তৃণমূল। উল্টে জমি রক্ষা কমিটি তো বটেই, পঞ্চায়েত ভোটে আসন পেয়ে আইএসএফও পায়ের তলার জমি আরও অনেকটা শক্ত করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

পর্দায় নয়, ভোটের বুথে সম্মুখ সমরে দুই অভিনেত্রী লাভলি-শর্বরী! সোনারপুরে হইচই


```