Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এখনও শেষ হয়নি যন্ত্রণা, সাবেক ছিটমহল ঘুরে অভিযোগ অপর্ণা সেনের

দ্য ওয়াল ব্যুরো: চার বছর আগে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হলেও এখনও অবস্থার কোনও উন্নতিই হয়নি সাবেক ছিটমহলের বাসিন্দাদের।  ছিটমহল ঘুরে, সেখানের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই অভিযোগ করলেন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন।  একটি এনজ

এখনও শেষ হয়নি যন্ত্রণা, সাবেক ছিটমহল ঘুরে অভিযোগ অপর্ণা সেনের

শেষ আপডেট: 19 October 2019 10:59

দ্য ওয়াল ব্যুরো: চার বছর আগে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হলেও এখনও অবস্থার কোনও উন্নতিই হয়নি সাবেক ছিটমহলের বাসিন্দাদের।  ছিটমহল ঘুরে, সেখানের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই অভিযোগ করলেন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন।  একটি এনজিও-র ডাকে তিনি করলা ও বাকালির ছড়া নামে সাবেক দুই ছিটমহলে যান। মাসুম নামে একটি সংগঠন মানবাধিকার সংক্রান্ত কাজ করে। তারাই অপর্ণা সেন, সাহিত্যিক বোলান গঙ্গোপাধ্যায়দের আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক ছিটমহলে।  তাঁদের মাধ্যমে সমস্যার কথা সব মহলে পৌঁছে দেওয়াই ছিল এনজিটির লক্ষ্য। বাকালির ছড়ায় গেলেও, বিধিনিষেধ থাকায় সীমান্তের ৬ নম্বর গেটে মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবীদের বাধা দেয় বিএসএফ। নিয়ম না থাকায়  তাঁদের গেট পার হতে দেওয়া হয়নি, তাতে অসন্তোষ প্রকাশ করেন বুদ্ধিজীবীরা।  তখন করলা ২ নামে সাবেক ছিটমহল থেকে বাসিন্দাদের ডেকে এনে তাঁদের কথা শোনানো হয়। তারপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অপর্ণা সেন। https://www.youtube.com/watch?v=kiXI0XSSiWA&feature=youtu.be ২০১৫ সালের ৩১ জুলাই ছিটমহল বিনিময় হয় ভারত ও বাংলাদেশের মধ্যে।  যাঁরা মূল ভারতীয় ভূখণ্ডের দিকে ছিলেন, তাঁরা থেকে যান এপারেই, ভারতের নাগরিক হয়ে।  বাংলাদেশের দিকে যাঁরা থাকতেন তাঁরা থেকে যান বাংলাদেশের দিকেই। যে সব ছিটমহল ভারতের অংশে পড়েছে, সেখানে এখনও বিদ্যুৎ নেই, জল নেই।  এখনও যাঁরা কাঁটাতারের বেড়ালল ওপারে থাকেন, তাঁদের জীবন দুর্বিসহ।  প্রসববেদনা উঠলেও খোলা হয় না দরজা, নিয়মের বেড়াজালে একজন সন্তান প্রসব করেন গেটের বাইরে, কঞ্চি দিয়ে তাঁর নাড়ি কাটতে হয়।  স্কুল পড়ুয়ারাও আটকে পড়ে নিয়মের বেড়াজালে, তাই অনেকে স্কুলে যেতেই চাইছে না।  মানবাধিকার কর্মীরা চান, এলাকায় উন্নয়ন হোক, স্বাভাবিক ভাবে জীবনযাপন করুন সাবেক ছিটমহলের বাসিন্দারা। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/

```