Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাজ্যে নেই, তবুও তাড়া করে বেড়াচ্ছে অনুব্রত আতঙ্ক! হাইকোর্টের দ্বারস্থ মানবাধিকার কর্মী

দ্য ওয়াল ব্যুরো: সশরীরে রাজ্যে নেই তিনি। গরু পাচার মামলার অভিযোগে তিহাড়ে জেলবন্দি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তবুও এখনও তাঁর আতঙ্কে জীবন সংশয়ে ভুগছেন এক মানবাধিকার কর্মী। সঙ্গীতা চক্রবর্তী নামে ওই মানবাধিকার

রাজ্যে নেই, তবুও তাড়া করে বেড়াচ্ছে অনুব্রত আতঙ্ক! হাইকোর্টের দ্বারস্থ মানবাধিকার কর্মী

শেষ আপডেট: 25 September 2023 09:22

দ্য ওয়াল ব্যুরো: সশরীরে রাজ্যে নেই তিনি। গরু পাচার মামলার অভিযোগে তিহাড়ে জেলবন্দি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তবুও এখনও তাঁর আতঙ্কে জীবন সংশয়ে ভুগছেন এক মানবাধিকার কর্মী।

সঙ্গীতা চক্রবর্তী নামে ওই মানবাধিকার কর্মীর অভিযোগ, আবাস যোজনা ১০০ দিনের কাজ জল যোজনা থেকে শুরু করে দরিদ্র অসহায় মানুষের একাধিক দাবি-দাওয়া আদায়ে আন্দোলনের জন্য তাঁকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গুন্ডারা বেদম প্রহার করে। তাঁর দোকান লুঠ হয়েছে। মারধর করে তাঁকে জঙ্গলে আধমরা অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল।

শুধু তাই নয় এদিন আদালতে ওই মানবাধিকার কর্মীর দাবি, অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) বর্তমানে রাজ্যে না থাকলেও অনুব্রত মণ্ডলের আতঙ্ক তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি রীতিমতো জীবন সংশয় ভুগছেন।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলায় এমনই দাবি করেছেন ওই মানবাধিকার কর্মী। তাঁর আরও অভিযোগ, গরিব মানুষের অধিকার আদায়ে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে অন্তত ২২ হাজার বার আবেদন করেছিলেন। কিন্তু কোনও অদৃশ্য কারণে সমস্ত আবেদন নাকচ করে দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, “এই ঘটনার পেছনেও ওই দাপুটে নেতার (অনুব্রত মণ্ডল) হাত নেই তো?”

বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়েছিলেন মানবাধিকার কর্মী সঙ্গীতা। আদালত অবশ্য জানিয়েছে, বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়। প্রাণ সংশয়ের বিষয়টি নিয়ে অবিলম্বে তাঁকে কলকাতা হাইকোর্টের উপযুক্ত বেঞ্চের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ‘জঙ্গিদের নায়ক’! সওকতের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নওসাদ, বললেন, ‘এরাই তৃণমূলের অ্যাসেট’


```