Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমতা থানায় ইটবৃষ্টি! প্রবল বিক্ষোভ হাজার মানুষের, 'আনিস খুনের বিচার চাই'

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মৃত্যুর ঘটনায় উত্তাল আমতা (Amta)। আমতা থানা (Police) ঘিরে ব্যাপক বিক্ষোভ আন্দোলনকারীদের। আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে থানায় ইটবৃষ্টি করা হচ্ছে। হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন সেখানে। সকলের মুখে একটাই

আমতা থানায় ইটবৃষ্টি! প্রবল বিক্ষোভ হাজার মানুষের, 'আনিস খুনের বিচার চাই'

শেষ আপডেট: 24 February 2022 13:41

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মৃত্যুর ঘটনায় উত্তাল আমতা (Amta)। আমতা থানা (Police) ঘিরে ব্যাপক বিক্ষোভ আন্দোলনকারীদের। আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে থানায় ইটবৃষ্টি করা হচ্ছে। হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন সেখানে। সকলের মুখে একটাই কথা, 'আনিস খুনের বিচার চাই'। অয়েল ইন্ডিয়ায় চাকরি করতে ইচ্ছুক? বেতন লক্ষাধিক, জানুন বিস্তারিত পাঁচ দিন পেরিয়েছে ছাত্রনেতা আনিসের মৃত্যুর। রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই ধর্মীয় নিয়ম মেনে আজ তাঁর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়েছে সকাল থেকে। এসবের মধ্যেই আজই  সিবিআই তদন্তের দাবিতে আমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিলেন আনিসের পরিজন এবং পাড়া-প্রতিবেশী। এর মধ্যে আবার বিস্ফোরক মন্তব্য করেছেন আনিস-খুনে ধৃত দুই পুলিশকর্মী। তাঁরা দাবি করেছেন, ওসি-র নির্দেশেই তাঁরা শুক্রবার রাতে গেছিলেন আনিস খানের বাড়িতে। তাঁদের 'বলির পাঁঠা' করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এর পরে ক্ষোভের অভিমুখ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন আমতা থানার কাছে একের পর এক ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে থাকেন বিক্ষোভকারীরা। ব্যাপক শোরগোল শুরু হয় এলাকায়। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেখানে। বিক্ষোভকারীদের মধ্যে রাজনৈতিক দলের লোকজনও রয়েছেন। সিবিআই তদন্তের দাবি করে থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাতেই তুলকালাম হয় পুলিশের উপস্থিতিতেই। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। আজ সকালে আনিসের পারলৌকিক কাজ শুরু হয় আমতার বাড়িতে। সেখানে যোগ দিতে ফুরফুরা শরিফ থেকে পীরজাদা কাসেম সিদ্দিকী আসেন। আনিসের পরিবার সকালেই জানায়, পারলৌকিক কাজ শেষ হলে তাঁরা দুপুরে পাড়া প্রতিবেশীদের সঙ্গে মিছিল করে আনিসের বাড়ি থেকে যাবেন আমতা থানায়। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন তাঁরা। সেই বিক্ষোভেই পরিস্থিতি রণক্ষেত্র। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```