Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

কবর থেকে আনিসের দেহ তুলে ফের ময়নাতদন্ত করতে চায় পুলিশ, না বলছে পরিবার

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিট বা বিশেষ তদন্তকারী দল। পুলিশের (Police) তরফে আনিসের পরিবারকে প্রস্তাব দেওয়া হয়েছিল মৃত ছেলের দেহ কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত (Postmortem) করার। কিন্তু তা করতে রাজি হয়নি আনি

কবর থেকে আনিসের দেহ তুলে ফের ময়নাতদন্ত করতে চায় পুলিশ, না বলছে পরিবার

শেষ আপডেট: 23 February 2022 07:00

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিট বা বিশেষ তদন্তকারী দল। পুলিশের (Police) তরফে আনিসের পরিবারকে প্রস্তাব দেওয়া হয়েছিল মৃত ছেলের দেহ কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত (Postmortem) করার। কিন্তু তা করতে রাজি হয়নি আনিসের পরিবার (Anis Family)। কাঁথি, ভাটপাড়ায় নিরাপত্তার অভাবের অভিযোগ বিজেপি প্রার্থীদের, রিপোর্ট চাইল আদালত এদিন সিটের তদন্তকারী অফিসারদের কাছে ফের জোর গলায় সিবিআই তদন্তের দাবি তোলেন আনিসের পরিবারের সদস্যরা। এমনকি তাঁরা অফিসারদের সামনে চালিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্যের ফুটেজ। তাতে দেখা যায়, রিজওয়ানুর কাণ্ডের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন সিবিআই তদন্ত চেয়ে। আনিসের পরিবার প্রশ্ন তোলে, সে সময়ে যদি সিবিআই তদন্ত চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তাঁদের ছেলে আনিসের বেলায় তা হবে না কেন! সূত্রের খবর এদিন আনিসের আমতার বাড়িতে আসেন বাগনান থানার ওসি। তিনি আমতার প্রাক্তন ওসি ছিলেন। তিনি এসে আবার ময়নাতদন্তের কথা বলেন। কিন্তু আনিসের বাবা জানান, ময়নাতদন্ত আর ফরেন্সিক রিপোর্ট এক হলে আবার কেন করাবো? এখনও ফরেন্সিক রিপোর্ট পাইনি। বাগনানের অফিসারের কথা পরিবার খারিজ করে দিলে, আসেন আমতার বিডিও মাসুদুর রহমান। প্রশাসনের তরফে তিনিও আনিসের পরিবারকে বোঝান। যদিও এখনও অবধি সিদ্ধান্তে অনড় আনিসের বাবা, দাদা। তাঁদের দাবি, প্রথমবারের ময়নাতদন্তে সমস্যা রয়েছে বলেই দ্বিতীয়বার করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত ছাড়া এক পাও এগোবে না আনিসের পরিবার। এদিকে গতকাল রাতেই আনিস খানের দাদা সাবিরকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। রাত একটা নাগাদ তাঁকে ফোন করে বলা হয়েছে সিবিআই তদন্তের দাবি জানালে পরিবারকে 'সরিয়ে দেওয়া' হবে। খুনের এই হুমকি ঘিরে ইতিমধ্যেই বেশ আতঙ্কে রয়েছে আনিসের পরিবার। তবে নিজেদের অবস্থান থেকে তাঁরা অনড়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```