Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Breaking: উমফানের চোখ সাগরে ঢুকেছে, লেজ এখনও ঢোকেনি, ওটাই বড় ধাক্কা দেবে: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় উমফানের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফল তথা মাটিতে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে দুপুর আড়াইটে নাগাদ। বিকেল ৪ টে নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূল অঞ্চলে ঝড়ের গতি ছিল

Breaking: উমফানের চোখ সাগরে ঢুকেছে, লেজ এখনও ঢোকেনি, ওটাই বড় ধাক্কা দেবে: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 19 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় উমফানের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফল তথা মাটিতে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে দুপুর আড়াইটে নাগাদ। বিকেল ৪ টে নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূল অঞ্চলে ঝড়ের গতি ছিল ঘণ্টায় দেড়শ কিলোমিটার। নবান্নের কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও বিকেল পৌনে চারটে নাগাদ জানিয়েছিলেন, উমফানের চোখ ঢুকে গিয়েছে সাগরে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকা সাগর অঞ্চলে। তার লেজ এখনও ঢোকেনি। কিন্তু ওটাই বড় ধাক্কা দিকে দিতে পারে। আলিপুর দফতরের অধিকর্তার কথায়, এই সাইক্লোন একটা বিশাল স্ট্রাকচার। এর একটি আই তথা চোখ রয়েছে। তার বাইরে রয়েছে ওয়াল ক্লাউডের আস্তরণ। তার বাইরে একটা আউটার পেরিফেরি থাকে। প্রথমে ফরওয়ার্ড সেকশন যাবে। তার পর আই তথা চোখ যাবে। তার পর শেষ অংশটা আছড়ে পড়বে মাটিতে। তিনি জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে ও দীঘায় ঝড়ের গতি তীব্র হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের তীব্রতা এখনও ঘন্টায় দেড়শ কিলোমিটার রয়েছে। দীঘা কন্ট্রোলরুম থেকে জানা গিয়েছে সেখানে ঝড়ের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি। সোঁ সোঁ করে হাওয়ার আওয়াজ হচ্ছে। সেই সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে দিঘা, নন্দীগ্রামে। ইতিমধ্যেই ঝড়ের ধাক্কায় দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রচুর গাছ উপড়ে পড়েছে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরে কাঁচা ঘরবাড়িও ভেঙেছে বেশ কিছু। এই অবস্থায় এই তিন জেলার জেলাশাসককে প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা ছাড়া যেখানে ঝড়ের দাপট বেশি হচ্ছে সেখানে প্রয়োজন মতো বিদ্যুতের সংযোগ ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

```