Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ বসিরহাটের টাকি রোডে, রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয়দের

দ্য ওয়াল ব্যুরো: কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দু’ধারে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। আপত্তি তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, নুয়ে পড়া ডাল কেটে ফেলার নামে বহু পুরনো বট, অশ্বত্থ, শিরীষ গাছ কেটে-উপড়ে সাফ করে ফেলা হচ্ছে। আর এই গাছ-নিধন কর্

বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ বসিরহাটের টাকি রোডে, রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয়দের

শেষ আপডেট: 11 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দু’ধারে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। আপত্তি তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, নুয়ে পড়া ডাল কেটে ফেলার নামে বহু পুরনো বট, অশ্বত্থ, শিরীষ গাছ কেটে-উপড়ে সাফ করে ফেলা হচ্ছে। আর এই গাছ-নিধন কর্মযজ্ঞে মেতেছেন পূর্ত দফতরের আধিকারিক ও ঠিকা কর্মীরা। এমনকি অভিযোগ এও উঠেছে যে, লক্ষ লক্ষ টাকার গাছ মাত্র কয়েক হাজারে বেআইনি ভাবে বেচে দিচ্ছেন ঠিকাদাররা। শুক্রবার দুপুরে বসিরহাটের মধ্যমপুর টাকি রোডের উপর বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়েরা। তাঁদের দাবি, বসিরহাট থেকে টাকি হয়ে হাসনাবাদ যাওয়ার পথের দু’ধারে গাছ কাটতে শুরু করেছেন পুরকর্মীরা। বিক্ষোভকারীদের কথায়, পুর দফতরের তরফ থেকে প্রথমে বলা হয়েছিল, রাস্তার উপর নুয়ে পড়া ডাল থেকে জল পড়ে পিচ নষ্ট হচ্ছে। কাজেই সেই সব গাছের ডাল কেটে ফেলা হবে। কিন্তু, সেটা করতে গিয়ে রাস্তার পাশের বড় বড় গাছও কেটে সাফ করে দেওয়া হচ্ছে। রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে না, তাহলে বিনা কারণে এই গাছ কাটা কেন হচ্ছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। পূর্ত দফতরের আধিকারিকদের ঘেরাও করে রেখে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। ইছামতি বিজ্ঞান কেন্দ্রের সদস্যেরা জানিয়েছেন, চারদিকে সবুজায়ন নিয়ে প্রচার চলছে। গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে। এই সময়ে নির্বিচারে গাছ কেটে চলেছেন খোদ পূর্ত দফতরের কর্মীরাই। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। বিক্ষোভকারীরা বলেছেন, ‘‘গাছের ডাল কতটা কাটতে হবে, তার নির্দেশ দিয়েছিল পূর্ত দফতর। ঠিকাদার ইব্রাহিম গাজীর কাছ থেকে সেই নির্দেশিকা নিয়ে আমরা দেখি, তাতে লেখা ছিল শুধুমাত্র নুয়ে পড়া বড় ডাল কাটতে হবে। অথচ সেগুলো ছেড়ে রাস্তার ধারের বড় গাছ কাটতে শুরু করেছিলেন ঠিকাদাররা। তাই আমরা আপত্তি তুলেছি।’’ পূর্ত দফতরের মহকুমার আধিকারিক রাজেন্দ্র প্রসাদ মণ্ডল বলেন, ‘‘বসিরহাট থেকে হাসনাবাদ পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তার দু’পাশে থাকা যে সব গাছের ডাল রাস্তার উপরে এসে পড়েছে, সেগুলো কাটার জন্য ৬,৪৫০ টাকার টেন্ডার হয়েছে।’’ তিনি জানান, টেন্ডারে বলা হয়েছে, বড় গাছের ডাল নিয়ে দফতরে পাঠাতে হবে। আধিকারিকের মুখে এই কথা শুনে, বিক্ষোভ আরও বাড়ে। রঞ্জিত মুখোপাধ্যায়, আনার হোসেন মণ্ডল, রশিদুল বারি, বুলু মণ্ডলরা বলেন, ‘‘যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিবেশ রক্ষায় গাছ কাটার বিরুদ্ধে পথে নেমেছেন, সেখানে কী ভাবে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় গাছ এ ভাবে মুড়িয়ে কেটে ফেলা হচ্ছে।’’ ইছামতি বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘গাছ ছাঁটাইয়ের নামে তো গাছ উচ্ছেদ শুরু হয়েছে। লাখ লাখ টাকার গাছ কাটতে সামান্য কয়েক হাজার টাকার টেন্ডার ডাকা হয়েছে। গাছ কাটার এই টেন্ডার-দুর্নীতি নিয়ে তদন্ত না হলে, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো।’’  

```