Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ফের অশান্ত রিষড়া, সন্ধ্যা বাজারের কাছে রাস্তা অবরোধ, তুমুল বিক্ষোভ মহিলাদের

দ্য ওয়াল ব্যুরো: রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি রিষড়ায় (Rishra)। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায় বিশাল জমায়েত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মহিলারা। পুলিশি ধরপাকড় বন্ধ করার দ

ফের অশান্ত রিষড়া, সন্ধ্যা বাজারের কাছে রাস্তা অবরোধ, তুমুল বিক্ষোভ মহিলাদের

শেষ আপডেট: 11 April 2023 04:32

দ্য ওয়াল ব্যুরো: রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি রিষড়ায় (Rishra)। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায় বিশাল জমায়েত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মহিলারা। পুলিশি ধরপাকড় বন্ধ করার দাবিতেই এই বিক্ষোভ বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে।

হুগলির রিষড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল কিছুদিন আগেও। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে সাধারণ মানুষের উদ্বেগ কাটেনি। স্থানীয়দের দাবি, রাতভর টহল দেয় পুলিশ। অভিযুক্তদের ধরপাকড় চলছে প্রায় রোজই। রাতভর উৎকণ্ঠায় ঘুম আসে না। এই বুঝি দরজায় কড়া নাড়ল কেউ। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়। আজ সকাল ৬টার পর থেকে মৈত্রী পথ ও জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ নিরাপরাধীদেরও মারধর করছে। বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। রাতভর ধরপাকড় চলে এলাকায়। ভয়ে কেউ ঘুমোতে পারছে না। সারাদিন আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। পুলিশি ধরপাকড় বন্ধ করার দাবি জানিয়েছেন মহিলারা। সেই সঙ্গে ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিও তোলা হয়েছে।

মৈত্রী পথের কাছে আজ সকাল থেকেই বড় জমায়েত ছিল। তুমুল বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিশাল পুলিশবাহিনী। রিষড়া এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় ঘন ঘন টহল দিচ্ছে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে। 

কলকাতা পুলিশে আসছে আক্রমণাত্মক বেলজিয়ান ম্যালিনয়েস, এই গরমে কীভাবে ট্রেনিং চলছে কুকুরদের

রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বলেন। প্রায় ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়। জিটি রোড অবরোধের জেরে যানজট তৈরি হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানানো হয়েছে।


```