Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

অঘটনের মেদিনীপুর, বিজেপি’র শামিয়ানা ভেঙেছিল, গাড়ির চাকা বসে গেল তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর কলেজিয়েট মাঠে রাজনৈতিক কর্মসূচি মানেই কি বিপত্তি? গতকাল তৃণমূলের জবাবি সভার পর সেই প্রশ্নই উঠে এল মেদিনীপুরের মাটি থেকে। গত ১৬ জুলাই নরেন্দ্র মোদীর বক্তৃতা চলাকালীনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শামিয়ানা। আহত হন বেশ কয়েকজন

অঘটনের মেদিনীপুর, বিজেপি’র শামিয়ানা ভেঙেছিল, গাড়ির চাকা বসে গেল তৃণমূলের

শেষ আপডেট: 29 July 2018 10:57

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর কলেজিয়েট মাঠে রাজনৈতিক কর্মসূচি মানেই কি বিপত্তি? গতকাল তৃণমূলের জবাবি সভার পর সেই প্রশ্নই উঠে এল মেদিনীপুরের মাটি থেকে। গত ১৬ জুলাই নরেন্দ্র মোদীর বক্তৃতা চলাকালীনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শামিয়ানা। আহত হন বেশ কয়েকজন। আর তৃণমূলের সভার পর বিপত্তি ঘটল সমাবেশে আসা অসংখ্য গাড়ির। মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল থেকে বাস, লরি, ম্যাটাডোর সহ অসংখ্য গাড়িতে লোক এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের সমাবেশে। জায়গা ছোট হওয়ার ফলেই মাঠের অদূরে পাখির বাগানেই গাড়িগুলিকে পার্ক করার ব্যবস্থা করে প্রশাসন। কিন্তু সভা শেষের পর পর মুষলধারে বৃষ্টিই কাল হয়ে দাঁড়ায়। পার্কিং লট থেকে গাড়ি বের করতে গিয়ে নরম হয়ে যাওয়া মাটিতে বসে যায় অসংখ্য গাড়ির চাকা। সভা শেষ হয় শনিবার বেলা তিনটে নাগাদ। কিন্তু রাত্রি দুটোতেও সেখানেই আটকে থাকেন কেশপুর, সবং, পিংলা থেকে আসা অসংখ্য মানুষ। আটকে পড়ে প্রায় ৩৫০ টি বাস। মাঝ রাতে তিনটি জেসিবি’র চেষ্টায় বেশ কিছু গাড়ি বেরিয়ে গেলেও সারা রাত আটকে থাকে ৬০টির বেশি গাড়ি। মেদিনীপুর পুরসভার জলের গাড়ি এলেও না সারা রাত পেটে দানা পড়েনি বিভিন্ন অঞ্চল থেকে আসা শাসক দলের কর্মী সমর্থকদের। সকাল হতেই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। সংবাদমাধ্যমকে দেখেই চিৎকার করতে থাকেন, ‘এই সরকার আর নেই দরকার।’ [caption id="attachment_22765" align="aligncenter" width="1280"] শনিবার সমাবেশে আসা গাড়ি বেরোয় রবিবার সকালে [/caption] বিজেপি’র সভার প্যান্ডেল ভাঙা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। একুশের মঞ্চ থেকে মমতায় বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছিলেন। শনিবারের সভাতেও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে প্যান্ডেল সামলা, পরে ভাববি বাংলা।’ কিন্তু সভা শেষের পর এমন বিপত্তি হবে তা কে জানত! কাদায় শয়ে শয়ে গাড়ির চাকা ডেবে যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছে শাসক দল।

```