Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মৃত রোগী, ফের সমস্যা আলিপুরদুয়ারের আয়ুষ হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ফের আয়ুষ হাসপাতালে মৃত্যু হল করোনা সন্দেহে ভর্তি থাকা এক রোগীর। সূত্রের খবর, শনিবার রাতে ৫০ বছরের ওই ব্যাক্তির মৃত্যু হয়। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোও হয়েছিল। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই

করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মৃত রোগী, ফের সমস্যা আলিপুরদুয়ারের আয়ুষ হাসপাতালে

শেষ আপডেট: 26 April 2020 17:02

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ফের আয়ুষ হাসপাতালে মৃত্যু হল করোনা সন্দেহে ভর্তি থাকা এক রোগীর। সূত্রের খবর, শনিবার রাতে ৫০ বছরের ওই ব্যাক্তির মৃত্যু হয়। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোও হয়েছিল। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন তিনি। সেই কারণে ওই মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এবার আর তড়িঘড়ি মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেনি প্রশাসন। উপযুক্ত সতর্কতা অবলম্বন করে রেখে দেওয়া হয়েছে মৃতদেহ। পরে রিপোর্ট এলে, নিয়ম মেনে তা সৎকার করা হবে। আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ সুবর্ণ গোস্বামী এ বিষয়ে বলেন, "আয়ুষ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। আমরা আগেই লালারসের নমুনা সংগ্রহ করেছিলাম। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারব না। কবে, কোথায়, কীভাবে মৃতদেহ সৎকার করা হবে, তাও জানি না আমরা।"

আরও পড়ুন: আরও টেস্ট বাড়ান, রিপোর্ট দিন দ্রুত, কেন্দ্রীয় দলের চিঠির পরেই স্বাস্থ্য ভবনের নির্দেশ জেলাগুলিকে

উল্লেখ্য, ১৯ এপ্রিল এই আয়ুষ হাসপাতালেই ৬০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল, সেই মৃতদেহ রাতারাতি শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ায় কবর দিতে যাওয়া হয়। তখনই জানাজানি হলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেধে যায় এলাকা। ঘটনায় ২২ জন পুলিশকর্মী জখমও হন। পুলিশের গুলিতে এক গ্রামবাসীও আহত হন। পুলিশের চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছিল। ফের সেই আয়ুষ হাসপাতালেই আরও এক রোগীর মৃত্যুর ঘটনায় তাই জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, এবার মৃতদেহটি উপযুক্ত নিরাপত্তা-সহকারে রেখে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা এখনও রাজ্যঘোষিত গ্রিন জ়োনের তালিকায় আছে। করোনা পজেটিভ কোনও রোগীর সন্ধান মেলেনি এখনও সে জেলা থেকে। মোট ৫৮ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকের পরীক্ষার রিপোর্টই নেগেটিভ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

```