Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আদিবাসীদের ডাকা বনধে আংশিক সাড়া উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে, জনজীবনে বিঘ্ন

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনে আদিবাসী (Adivasi Protest) সেঙ্গেলের ডাকা ১২ ঘণ্টা বনধে বিঘ্নিত হল উত্তরবঙ্গ (North Bengal) ও জঙ্গলমহলের (Jungle Mahals) বেশ কয়েকটি জেলার জনজীবন। একেক জায়গায় গুরুত্ব পেয়েছে একেকটি ইস্যু। সোমবার সকাল থেক

আদিবাসীদের ডাকা বনধে আংশিক সাড়া উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে, জনজীবনে বিঘ্ন

শেষ আপডেট: 22 May 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনে আদিবাসী (Adivasi Protest) সেঙ্গেলের ডাকা ১২ ঘণ্টা বনধে বিঘ্নিত হল উত্তরবঙ্গ (North Bengal) ও জঙ্গলমহলের (Jungle Mahals) বেশ কয়েকটি জেলার জনজীবন। একেক জায়গায় গুরুত্ব পেয়েছে একেকটি ইস্যু। সোমবার সকাল থেকেই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে যানবাহন কম চলেছে। পথে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

সকালে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। কিছু সরকারি বাস শুধু চলাচল করেছে। রাস্তায় নেমে পিকেটিং করেন বনধ সমর্থকরা। দোকানপাটও বন্ধ ছিল। ঝাড়গ্রাম, পুরুলিয়া, সহ জঙ্গলমহলের কিছু জায়গাতেও একই ছবি ধরা পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ছিল সর্বত্র।

পঞ্চায়েত ভোটের আগে জোরালো হচ্ছে আদিবাসীদের আন্দোলন। (Adivasi Protest) সেখানে জাতি-উপজাতির তকমা নিয়েও প্রশ্ন উঠছে।

জনজাতির তকমা পেতে অনেক দিন আগে থেকে আন্দোলন চালাচ্ছে কুড়মি সমাজ। তাঁদের সমর্থন করছেন মাহাতরাও। কিন্তু সেই আন্দোলনকে সমর্থন করছে না আদিবাসী সেঙ্গেল। তাঁদের দাবি, কুড়মি, মাহাতরা উপজাতি তালিকাভুক্ত। ফলে তাঁদের জনজাতি তালিকাভুক্ত করা যাবে না।

সংগঠনের সদস্যদের অভিযোগ, বালুরঘাটের দণ্ডি কাণ্ড, পুরুলিয়ার মোরজঙ্গলপুরগ্রামে একশোটি পরিবারকে গ্রাম ছাড়া করা, ঝাড়গ্রামে জামবনি থানা এলাকার আরও একটি পরিবারকে ২৩ বছর ধরে গ্রামে ঢুকতে না দেওয়া, কোনও ক্ষেত্রেই নির্যাতিতদের পাশে থাকেনি প্রশাসন। বালুরঘাটের দণ্ডিকাণ্ডের মূল অভিযুক্তকে পদ থেকে সরিয়ে দিলেও সত্যিকারের ন্যায়বিচার হয়নি। অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি তুলেছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা পারগানার বিক্রম মুর্মু জানান, এদিনের বনধ সফল।

তবে আদিবাসী সেঙ্গেলের এই বনধের বিরোধিতা করেছে আরও এক আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। রবিবার থেকে তাঁরা জনজীবন স্বাভাবিক রাখার প্রচার চালায়।

নিজের ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার বলি অভিনেতার দেহ! কী কারণে মৃত্যু


```