Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি অভিষেক, তাই ইডি-সিবিআইকে দিয়ে হেনস্থা,' দাবি তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে জেতা ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে ধরে রাখতে পারেনি বিজেপি। ধূপগুড়ির ভোটে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই ধূপগুড়ির হারের রাগ থেকেই ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই ফ

'শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি অভিষেক, তাই ইডি-সিবিআইকে দিয়ে হেনস্থা,' দাবি তৃণমূলের

শেষ আপডেট: 12 September 2023 10:55

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে জেতা ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে ধরে রাখতে পারেনি বিজেপি। ধূপগুড়ির ভোটে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই ধূপগুড়ির হারের রাগ থেকেই ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই ফের অভিষেককে ইডির তলব বলেই দাবি তৃণমূলের। মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি দলের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিকের।

তাঁদের বক্তব্য, “ধূপগুড়ির সিটটা ছিল বিজেপির। বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। এই হারটা সহ্য করতে না পারার জন্যই অভিষেকের ওপর রাগ৷"

এই প্রসঙ্গেই একদা তৃণমূলের নেতা, বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে এনেছেন পার্থ ভৌমিক। তাঁর দাবি, "আসলে অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি. সেকারণেই বারেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওঁকে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলোতে জিজ্ঞাসাবাদের নামে ডেকে বিব্রত করার চেষ্টা হচ্ছে।”

সর্বভারতীয়স্তরে বিজেপিকে ঠেকাতে গঠিত হয়েছে ইন্ডিয়া জোট। জোটের কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার দিল্লিতে জোটের বৈঠকে যোগ দেবেন না অভিষেক। পরিবর্তে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত দিয়ে পার্থ ভৌমিক বলেন, “উনি (অভিষেক) তদন্তের মুখোমুখি হতে ভয় পান না৷ সেটা আগামীকাল আবারও প্রমাণ হয়ে যাবে।”

এই প্রসঙ্গেই ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের মেরুদন্ড সোজা রাখারও পরামর্শ দিয়েছেন পার্থ। তৃণমূল নেতার কথায়, “ইডি, সিবিআই কর্তাদের বলছি, খামোখা নিজেদের আত্মসম্মান ক্ষুণ্ণ হতে দিচ্ছেন কেন? আর তো ৬ মাস, তারপর তো ভোট!” একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতি তাঁর অনুরোধ, “এভাবে ‘মিডিয়া ট্রায়ালে’র নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রকে ক্ষুন্ন করার চেষ্টা করবেন না।”

তৃণমূল নেতৃত্বর দাবি, ২০২২ সালে অভিষেকের নেতৃত্বে টিএমসিপির সমাবেশ রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছিল। এমনকী গত বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের নেতৃত্বে নবজোয়ার কার্যত জনজোয়ারে পরিণত হয়। তারপর থেকেই অভিষেককে টার্গেট করেছে বিজেপি। সেকারণেই অভিষেকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডার সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তাঁকে ডেকে পাঠিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। অভিষেক একা নন, তাঁর স্ত্রী, পুত্রকেও বিজেপি হয়রানির হাত থেকে রেহাই দিচ্ছে না বলে এদিন অভিযোগ করেছেন পার্থ।

জি-২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে শশী পাঁজা বলেন, “জি-২০ সম্মেলনের জন্য বাজেটে ৯৯০ কোটি বরাদ্দ ছিল, অথচ ৪ হাজার কোটি টাকা ব্যয় করা হল৷ এই বিপুল পরিমাণ অর্থ নষ্টের জবাব দেবে কে? এতে ভারতের কী শিল্পোন্নতি হল? বাংলার বাড়ি প্রকল্প, ১০০ দিনের কাজের বেলায় টাকা নেই, অথচ এসবে খরচ করার টাকা আছে! বিজেপি এভাবে যত বাংলার সঙ্গে বঞ্চনা করবে ধূপগুড়ির মতো প্রতিটা ভোটে বাংলার মানুষ তার জবাব ফিরিয়ে দেবে।”

আরও পড়ুন: শুভেন্দুর জেলা থেকে অমরনাথকে সরানো হল, পুলিশেও বড় রদবদল মুখ্যমন্ত্রীর


```