Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ধর্মীয় জলসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে জামাইকে খুন! দেহ মিলল রেললাইনে

ধর্মীয় জলসায় গিয়েছিলেন। বাড়ি ফিরবেন বলেছিলেন। কিন্তু বাড়িতে ফিরল ভাইয়ের মৃতদেহ। জলসা থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহের হরিশ্চপুরে। 

ধর্মীয় জলসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে জামাইকে খুন! দেহ মিলল রেললাইনে

শেষ আপডেট: 17 December 2023 20:09

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ধর্মীয় জলসায় গিয়েছিলেন। বাড়ি ফিরবেন বলেছিলেন। কিন্তু বাড়িতে ফিরল যুবকের দেহ। জলসা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহের হরিশ্চপুরে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার হরিশ্চন্দ্রপুর থানার এলাকার কনকনিয়া রেল গেটের লাইনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম কাজিরুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি কাতলামারি গ্ৰামে। আরপিএফ জওয়ানরা রেললাইনে কাজিরুলের দেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেন। 

শনিবার সারারাত ভাই বাড়িতে না ফেরায় কাজিরুলের দিদি ও পরিবারের লোকজন থানায় নিখোঁজের অভিযোগ করেছিলেন। জিআরপি থানায় মৃতদেহ উদ্ধারের খবর দিলে, কালিরুলের মৃত্যু হয়েছে বলে জানতে পারেন তাঁর পরিবার।

যদিও এই ঘটনা জানার পরেই কাজিরুলের দিদি ভাইয়ের মৃত্যু জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করেছেন। তাঁর দাবি, ''ভাইয়ের বিয়ে হয়েছিল। কিন্তু তাঁর স্ত্রী বাড়িতে থাকতে চাইত না। পরে সে বাপের বাড়িতে থাকতে শুরু করে। ভাই তাঁর স্ত্রীকে বারবার বুঝিয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।'' 

তাঁর আরও অভিযোগ, ''ভাইয়ের দাম্পত্য জীবন সুখের হয়নি। 'মিথ্যা' বধূ নির্যাতনের মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছিল ভাইকে। এখন মেয়ের বাড়ির লোকেরাই তাঁকে জলসা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে। রেল লাইনে ফেলে দিয়ে আত্মহত্যার ঘটনা সাজাতে চাইছে।'' 

মৃত যুবকের পরিবারের বাকি সদস্যরা জানিয়েছেন, শনিবার সন্ধেয় ধর্মীয় জলসা গিয়েছিলেন কাজিরুল। সেখানে থেকে বাড়ি ফিরবে বলেছিলেন। অভিযোগ, ওই জলসা থেকেই মেয়ের মামা ও শ্বশুরবাড়ির লোকজন যুবককে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। 

পবিরারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবক খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছেন তাঁরা।


```