Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাঁচিল তোলা নিয়ে বিবাদ, ভাইয়ের বৌকে ভোজালির কোপ মেরে খুন! অন্ডালে গ্রেফতার ভাসুর

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে ভাসুরের সঙ্গে ভাইয়ের বৌয়ের ঝামেলার সূত্রপাত। তার জেরেই শেষে ভাসুরের হাতে খুন হয়ে গেলেন ওই মহিলা। মৃতার নাম ঝুমা বাউরি (৩৮)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাছে অন্ডাল

পাঁচিল তোলা নিয়ে বিবাদ, ভাইয়ের বৌকে ভোজালির কোপ মেরে খুন! অন্ডালে গ্রেফতার ভাসুর

শেষ আপডেট: 10 September 2023 02:44

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে ভাসুরের সঙ্গে ভাইয়ের বৌয়ের ঝামেলার সূত্রপাত। তার জেরেই শেষে ভাসুরের হাতে খুন হয়ে গেলেন ওই মহিলা। মৃতার নাম ঝুমা বাউরি (৩৮)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাছে অন্ডালে (Andal)। অভিযুক্ত ভাসুরকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। তার কঠোর শাস্তির দাবি করেছেন মহিলার (woman) স্বামী-সহ বাপের বাড়ির লোকজন।

জানা গিয়েছে, অন্ডালের ছোড়া এলাকার বাসিন্দা ওই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদ চলছিল। (Andal)

ভাইয়ের বৌ ঝুমা বাউরি চাইছিলেন পাঁচিল তুলতে। যাতে রাজি হচ্ছিলেন না ভাসুর স্বাধীন বাউরি। শুক্রবার সকালে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তারপরেই ভাসুর স্বাধীন বাউরি ভাইয়ের বৌকে হঠাৎ ভোজালির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ওখানেই পড়ে ছটফট করতে শুরু করেন মহিলা।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। একদিন পর শনিবার দুপুরে মৃত্যু হয় ঝুমাদেবীর। এরপরই অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে অন্ডাল থানায় খুনের অভিযোগ দায়ের করে ঝুমার বাপের বাড়ির লোকজন। মহিলার বাবা মানিক বাউরি অভিযোগ, “শুক্রবার সকালে মেয়ের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল। তখনই বাধা দেয় স্বাধীন বাউড়ি। এই নিয়ে ঝগড়া শুরু হতেই মেয়েকে ভোজালির কোপ মারে।”

চিনে পাচার হচ্ছিল হিমালয়ান ভায়াগ্রা! ক্রেতা সেজে পাচারকারীদের গ্রেফতার করল বন দফতর


```