Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিষ্ণুপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে টিউশনের পর ধর্ষণ, গ্রেফতার গৃহশিক্ষক

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাড়িতে পড়ানোর পর নাবালিকাকে ধর্ষণ (rape) করেছিল গৃহশিক্ষক (private tutor)। এরপর আইনের হাত থেকে বাঁচতে আষাঢ়ে গল্পও ফেঁদেছিল সে। কিন্তু শেষরক্ষা হলো না। মঙ্গলবার পুলিশের হাতে ধরা পড়ল ধর্ষণে অভিযুক্ত সেই গৃহশিক্ষক। ঘ

বিষ্ণুপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে টিউশনের পর ধর্ষণ, গ্রেফতার গৃহশিক্ষক

শেষ আপডেট: 25 October 2022 16:57

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাড়িতে পড়ানোর পর নাবালিকাকে ধর্ষণ (rape) করেছিল গৃহশিক্ষক (private tutor)। এরপর আইনের হাত থেকে বাঁচতে আষাঢ়ে গল্পও ফেঁদেছিল সে। কিন্তু শেষরক্ষা হলো না। মঙ্গলবার পুলিশের হাতে ধরা পড়ল ধর্ষণে অভিযুক্ত সেই গৃহশিক্ষক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur)। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার।

সূত্রের খবর, বিষ্ণুপুরের বনমালীপুরের বাসিন্দা এই গৃহশিক্ষকের নাম সবুজ দে। গ্রামের প্রাথমিক স্তরের বেশ কিছু পড়ুয়াকে সে টিউশন পড়াত। কিছুদিন আগে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে পড়ানোর পর নিজের বাড়িতেই ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পরে অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে পুলিশ গ্রেফতার করে।

আর এরপরেই পুলিশের হাত থেকে বাঁচতে আষাঢ়ে গল্প ফাঁদে ওই অভিযুক্ত শিক্ষক। পুলিশি জেরায় সে জানিয়েছে, গত কয়েকমাস ধরেই তার বেশ কিছু বিয়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু কোনওমতেই বিয়ে পাকা হচ্ছিল না। তাই এক তান্ত্রিক তাকে নাবালিকার রক্ত মাখা বস্ত্র খণ্ড দেবী মা'র কাছে অর্পণ করার কথা বলেন। তাই সে এমন কাজ করেছে।

যদিও কোন তান্ত্রিক তাকে এই কথা বলেছে তা পুলিশের কাছে জানায়নি সে। এরপরই এসব মিথ্যে গল্প বুঝতে পেরে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক এই অভিযুক্ত গৃহশিক্ষককে দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

মালদহে তৃণমূল কর্মীকে পরপর হাঁসুয়ার কোপ, কাঠগড়ায় কংগ্রেস


```