
শেষ আপডেট: 23 December 2022 10:15
দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: ইভেন্ট ম্যানেজারের ( Event Manager ) কাছে চুক্তির টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির ( Women Abuse) শিকার হলেন এক যুবতী। ইতিমধ্যে ওই ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর কাঁথির বাসিন্দা এক দম্পতি ইভেন্ট ফোটোগ্রাফি ( Photography ) করেন। ঝাড়খণ্ডে একটি বিয়েবাড়িতে ছবি তোলার জন্য তাঁদের সঙ্গে চুক্তি করে ছিল ইভেন্ট ম্যানেজার শৌণক কর। শৌণকের বাড়ি খড়দহের মাহেষ্যপাড়ায়।
চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের বিয়েবাড়িতে ফোটো তুলতে যান ওই দম্পতি। কিন্তু সেখান থেকে তাঁদের ক্যামেরা সহ অন্যান্য সমস্ত জিনিসপত্র লুঠ হয়ে যায়। কোনও রকমে তাঁরা বাড়ি ফিরে আসেন। এরপর চুক্তির টাকা চাইলে ফটোগ্রাফার দম্পতির সঙ্গে টালবাহানা করতে থাকে শৌণক।
শুক্রবার সেই টাকা চাইতেই মেদিনীপুর থেকে খড়দহে এসেছিলেন ওই দম্পতি। অভিযোগ, সেখানে দম্পতির সঙ্গে অভব্য আচরণ শুরু করে ওই ইভেন্ট ম্যানেজার, যুবতীর হাত ধরে টানাটানি শুরু করে। এই ঘটনার পরেই ওই ইভেন্ট ম্যানেজার শৌণক ধরের বিরুদ্ধে খড়দহ থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ওই দম্পতি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
লালন শেখের মৃত্যুর তদন্তে সিআইডির ভূমিকায় অখুশি হাইকোর্ট! ডিআইজিকে দায়িত্ব নেওয়ার নির্দেশ