
শেষ আপডেট: 12 April 2023 14:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রহস্যমৃত্যু হল বছর ১৫-র এক কিশোরীর (minor girl)। ঘরের মধ্যে হাতের শিরা কাটা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হল দেহ। পরিবার সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের জেরেই আত্মঘাতী হয়েছে সে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodepur)।
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, 'সম্প্রতি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ওই কিশোরীর। কিন্তু সেই যুবককে অন্য এক মহিলাও ভালবাসেন। অভিযোগ, ওই মহিলা কিশোরীকে ফোনে বারংবার হুমকি দিতে থাকে ঐ যুবকের থেকে সরে যাওয়ার জন্য। সেই কারণেই মেয়েটি নিজের ঘরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বুধবার সকালে অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। সেই মহিলার বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাড়ির লোকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
কাল থেকে তাপপ্রবাহ! কোন কোন জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর