Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিরিয়ানির অর্ডার ক্যানসেল করায় জুটল মার! নাবালক নিগ্রহে হইচই জলপাইগুড়িতে

টাকা কম থাকায় বিরিয়ানির অর্ডার ক্যানসেল করেছিল ১০ বছরের ছেলে। এটাই ছিল তার অপরাধ। অভিযোগ, এই অপরাধেই নাবালককে ধরে বেধড়ক মারধর করল বিরিয়ানির দোকানের কর্মচারিরা। মারাত্মক জখম হয় ওই নাবালক।

বিরিয়ানির অর্ডার ক্যানসেল করায় জুটল মার! নাবালক নিগ্রহে হইচই জলপাইগুড়িতে

শেষ আপডেট: 24 January 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: টাকা কম থাকায় বিরিয়ানির অর্ডার ক্যানসেল করেছিল ১০ বছরের ছেলে। এটাই ছিল তার অপরাধ। অভিযোগ, এই অপরাধেই নাবালককে ধরে বেধড়ক মারধর করল বিরিয়ানির দোকানের কর্মচারিরা। মারাত্মক জখম হয় ওই নাবালক। তার দাঁত ভেঙে গেছে বলে দাবি করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধেয় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় এলাকায় এক রেস্টুরেন্টে বিরিয়ানির অর্ডার দেয় ওই নাবালক। অর্ডার দেওয়ার পরে সে বুঝতে পারে,  তার কাছে টাকা কম রয়েছে। তাই দোকান কর্মীরা বিরিয়ানি নিয়ে আসলেও, সে খেতে অস্বীকার করে। দোকান ছেড়ে বেরিয়ে যায়। এতে রেগে যায় দোকানের কর্মীরা। তার পিছু ধাওয়া করে। তাকে ধরে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে দাঁত ভেঙে দেয়। 

নাবালকের চিৎকার শুনে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এসে তাঁকে উদ্ধার করে। শিশু নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় এক মহিলা সমাজকর্মী। শিশুটিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যান। দোকানের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোহিত মৈত্র নামে স্থানীয় এক যুবক বলেন, '' আমি মন্দিরের সামনে দিয়ে আসছিলাম। দেখি বাচ্চাটিকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করছে কয়েকজন।  আমরা সকলে মিলে তাদের আটকাই। জানতে পারি বাচ্চাটি বিরিয়ানির অর্ডার ক্যানসেল করায় তাকে এভাবে মারা হচ্ছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা।''
 

জলপাইগুড়ি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস। তিনি বলেন, ''শিশুটির পরিবারে তেমন কেউ নেই। জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি। মাঝেমধ্যেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমরা তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তার ভবিষ্যতের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।''

দোকান মালিক বিজন চন্দ বলেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। অল্প সময়ের জন্য তিনি দোকানের বাইরে গিয়েছিলেন। এরমধ্যে তার দোকানের কর্মীরা দোকানের বাইরে গিয়ে খুব বাজে ঘটনা ঘটাল। লজ্জায় তাঁর মাথা হেঁট হয়ে যাচ্ছে। তিনি তাঁর কর্মীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ আধিকারিক শ্যামল রায় বলেন, "খবর পেয়ে আমি এসে দেখি বাচ্চাটি দোকানে বসে আছে। দেখি তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এরপর বাচ্চাটিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দোকানের দুই কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছি।"


```