Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্ত্রীকে ফিরতে দিচ্ছিলেন না শাশুড়ি, রাগে শ্বশুরবাড়ির সামনেই মাথায় গুলি চালাল যুবক!

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক অশান্তির জেরে চরম সিদ্ধান্ত নিলেন স্বামী। স্ত্রী'কে শাশুড়ি ছাড়তে না চাওয়ায় মাথায় গুলি (shot) চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সেই যুবক। তাও আবার শ্বশুরবাড়ির (in-laws house) সামনে দাঁড়িয়েই। বুধবার এ

স্ত্রীকে ফিরতে দিচ্ছিলেন না শাশুড়ি, রাগে শ্বশুরবাড়ির সামনেই মাথায় গুলি চালাল যুবক!

শেষ আপডেট: 22 December 2022 03:54

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক অশান্তির জেরে চরম সিদ্ধান্ত নিলেন স্বামী। স্ত্রী'কে শাশুড়ি ছাড়তে না চাওয়ায় মাথায় গুলি (shot) চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সেই যুবক। তাও আবার শ্বশুরবাড়ির (in-laws house) সামনে দাঁড়িয়েই। বুধবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) এলাকার বিদ্যাসাগর রোডে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম ওই ব্যক্তির নাম সুব্রত সামন্ত (৩২)। স্ত্রী'র নাম পূজা সামন্ত।

জানা গেছে, এই দম্পতির দেড় বছরের এক শিশুকন্যাও রয়েছে। চারমাস আগে নিজের স্ত্রী ও মেয়েকে নিয়ে গিয়ে শ্বশুরবাড়িতে রেখে আসেন সুব্রতবাবু। মাস দেড়েক আগে স্ত্রী'কে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেও মেয়ে শ্বশুরবাড়িতেই ছিল। এরমধ্যেই স্বামী-স্ত্রী'র মধ্যে অশান্তি হওয়ায় দু'জন আলাদা থাকতে শুরু করেন।

একমাস আগেই অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে আলাদা হয়ে যান তাঁর স্ত্রী পূজা সামন্ত। তবে দিনকয়েক ধরে তিনি নিজের বাপের বাড়িতেই ছিলেন। তাঁর পরিবারের দাবি, বুধবার আবার সেখানে আসেন সুব্রত। পূজাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করেন। কিন্তু তাঁর শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না। এরপরই নিজের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই যুবক।

ঘটনার পরই এলাকার লোকজন তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে বজবজের এক নার্সিংহোমে নিয়ে যায়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। গুলি চালানোর ঘটনায় ব্যবহার করা ওই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু সেই বন্দুকটি কোথা থেকে তিনি জোগাড় করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ মহলেও।

রাতের অন্ধকারে রাস্তা থেকে আস্ত ট্রাক চুরি! হৈচৈ কাণ্ড মালবাজারে


```