Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ শিল্পী, পরে মৃত্যু! ক্যানিংয়ে ফিরল কেকে'র স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান (cultural program) সঞ্চালনা করছিলেন। তা শেষ করার পর মঞ্চ থেকে নেমেই অসুস্থ হয়ে পড়েন সেই শিল্পী। এরপর গভীর রাতে হাসপাতালে মারা (performer death) গেলেন তিনি। মৃত সঞ্চালকে

অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ শিল্পী, পরে মৃত্যু! ক্যানিংয়ে ফিরল কেকে'র স্মৃতি

শেষ আপডেট: 27 October 2022 06:35

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান (cultural program) সঞ্চালনা করছিলেন। তা শেষ করার পর মঞ্চ থেকে নেমেই অসুস্থ হয়ে পড়েন সেই শিল্পী। এরপর গভীর রাতে হাসপাতালে মারা (performer death) গেলেন তিনি। মৃত সঞ্চালকের নাম দেবাশিস দাস (৩৮)। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের (Canning) কুমড়োখালি এলাকায়। এই ঘটনা মনে করিয়ে দেয় কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে'র মৃত্যু!

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা দেবাশিস পেশায় একজন টোটো চালক হলেও শখের বশে অনুষ্ঠানে গান বাজনা, সঞ্চালনা করতেন। এলাকায় তিনি পরিচিত কুমার পিন্টু নামে। প্রায় সব প্রোগ্রামেই তাঁর আনাগোনা ছিলো। গান গেয়ে, সঞ্চালনা করে মাতিয়ে রাখতেন সাধারণ মানুষকে।

গতকালও তেমনই একটি অনুষ্ঠান ছিল। যেখানে সঞ্চালক হিসাবে ছিলেন দেবাশিস দাস। অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চ থেকে নামতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানেই মারা যান তিনি।

জানা গেছে, ওই যুবকের বাড়িতে স্ত্রী ছাড়াও পাঁচ ও সাত বছরের দু'টি কন্যা সন্তান রয়েছে। এভাবে স্বামীর মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন ওই মহিলা। তাঁর মুখে এখন শুধু একটাই কথা, স্বামীর অবর্তমানে পরিবারটা ভেসে গেল। দুটো বাচ্চা মেয়ে নিয়ে এবার হয়তো রাস্তায় বসতে হবে। তবে স্থানীয় বাসিন্দারা চাইছেন প্রশাসন যদি কোনওভাবে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে তিনজনের একটু সুরাহা হয়।

ছবি এডিট করে ব্ল্যাকমেল, প্রেমিককে পুলিশে ধরিয়ে দিল জলপাইগুড়ির যুবতী


```