Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জলদাপাড়ায় ২ গণ্ডারের লড়াই দেখে দৌড় মারল হাতি! পিঠ থেকে পড়ে জখম তিন

দ্য ওয়াল ব্যুরো: দুই গণ্ডারের (rhinos) লড়াই দেখে উল্টো দিকে দৌড় মেরেছিল কুনকি হাতি (Jaldapara elephant)। আর এতেই ঘটল মহাবিপদ। টাল সামলাতে না পেরে ওই হাতির পিঠ ঠেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন তিন ব্যক্তি। এঁরা হলেন বিট অফিসার, মাহুত ও পাতাওয়া

জলদাপাড়ায় ২ গণ্ডারের লড়াই দেখে দৌড় মারল হাতি! পিঠ থেকে পড়ে জখম তিন

শেষ আপডেট: 11 May 2023 02:42

দ্য ওয়াল ব্যুরো: দুই গণ্ডারের (rhinos) লড়াই দেখে উল্টো দিকে দৌড় মেরেছিল কুনকি হাতি (Jaldapara elephant)। আর এতেই ঘটল মহাবিপদ। টাল সামলাতে না পেরে ওই হাতির পিঠ ঠেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন তিন ব্যক্তি। এঁরা হলেন বিট অফিসার, মাহুত ও পাতাওয়ালা। জানা গিয়েছে, পাতাওয়ালার তেমন কোনও আঘাত না লাগলেও বাকি দু'জন গুরুতর আহত। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যানের মালঙ্গি বিটের শিশামারার সংরক্ষিত জঙ্গলে।

সূত্রের খবর, সঙ্গিনী দখলের জন্য জলদাপাড়ার জঙ্গলে একে অপরের সঙ্গে লড়াই করছিল দু'টি পুরুষ গণ্ডার। তা দেখেই ঘাবড়ে যায় কুনকি হাতি দিগম্বর। এরপরই প্রাণ বাঁচানোর কথা ভেবে দৌড় মারে। সেসময়ই ওই কুনকি হাতির পিঠ থেকে পড়ে গিয়ে জখম হন তিনজন। জখম বিট অফিসার মন্টু দাস ও মাহুত স্বপন ওঁরাওয়ের চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। মাহুতের কোমরের হাড় ভেঙেছে। অন্যদিকে বুকে, পায়ে চোট পেয়েছেন মন্টুবাবুও। আর পাতাওয়ালাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার পরই জলদাপাড়া জাতীয় উদ্যানের মাহুত ও পাতাওয়ালাদের মধ্যে ক্ষোভ ছড়ায়। তাঁরা বলেন, যখন পর্যটকরা হাতি সাফারিতে যায়, সেইসময় কুনকি হাতির পিঠে গদি ও লোহার খাঁচা লাগানো থাকে। ফলে হাতি যতই লাফালাফি করুক না কেন, পর্যটকদের কোনও ক্ষতি হয় না। কিন্তু জঙ্গল সুরক্ষার কাজে থাকা কুনকি হাতির পিঠে এমন কোনও সুরক্ষা ব্যবস্থা নেই। মাহুত ও পাতাওয়ালারা দাবি করেছেন, জঙ্গল সুরক্ষার কাজে যারা নিয়োজিত, তাঁদের জন্যও এই ব্যবস্থা রাখতে হবে।

শক্তিগড়ের কাছে লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল, রাতের অন্ধকারে বড় দুর্ঘটনা


```