Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হরিহরপাড়ায় বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আহত ১ জওয়ান! কাঠগড়ায় সিপিএম-কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নদিয়ার পর এবার মুর্শিদাবাদে (Murshidabad) আক্রান্ত হল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়ার সদানন্দপুর এলাকার বুথে বোমার ঘায়ে আহত হয়েছেন এক সিআইএসএফ কর্মী (CISF jawan)। তাঁর নাম কে জ্যো

হরিহরপাড়ায় বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আহত ১ জওয়ান! কাঠগড়ায় সিপিএম-কংগ্রেস

শেষ আপডেট: 8 July 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নদিয়ার পর এবার মুর্শিদাবাদে (Murshidabad) আক্রান্ত হল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়ার সদানন্দপুর এলাকার বুথে বোমার ঘায়ে আহত হয়েছেন এক সিআইএসএফ কর্মী (CISF jawan)। তাঁর নাম কে জ্যোতি বাবু। বয়স ২৫ বছর। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত সুস্থই আছেন কেন্দ্রীয় বাহিনীর ওই সদস্য।

ঠিক কী ঘটেছে হরিহরপাড়ায়? (Murshidabad)

সূত্রের খবর, এদিন ভোট চলাকালীন স্থানীয় বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় সদানন্দপুর এলাকায়। বোমার ঘায়ে জখম হন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত এবং জেলা পরিষদের প্রার্থী। ঘটনায় সিপিএম এবং কংগ্রেসের দিকে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও এই ঘটনায় এখনও অবধি কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দুই বিরোধী দল।

অন্যদিকে হরিহরপাড়া গজনিপুর প্রাথমিক বিদ্যালয় ২১৪ নম্বর বুথের বাইরে ভোটের পরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সন্ধেয় এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, তৃণমূলের কর্মীরা ছাপ্পা মারার জন্য বুথের ভিতরে ঢুকেছিল। সেখানে কংগ্রেসের কর্মীরা প্রতিরোধ করতে গিয়ে ব্যর্থ হয়। এরপরই পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। দাউদাউ করে জ্বলতে থাকে পুলিশের একটি গাড়ি।

উল্লেখ্য, এদিন ভোটের সকালে নদিয়ার চাপড়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত ও ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। সেই ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পাল্টা আত্মরক্ষার্থে শূন্যে গুলি চালায় বাহিনীও। পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। এলোপাথাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় জোর আতঙ্ক ছড়িয়েছিল হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

গোয়ালপোখরে কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির


```