Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ঘরের সিলিংয়ে পেঁচিয়েছিল দশ ফুটের কিং কোবরা! ময়নাগুড়িতে হুলস্থূল কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কিং কোবরা (King Cobra) নিয়ে মঙ্গলবার বেলায় রীতিমতো হুলস্থূল কাণ্ড বাঁধল ময়নাগুড়ির এক চা বাগানে। জানা যায়, চা বাগানের শ্রমিকদের দৌড়াদৌড়ি দেখে ছুটে এসে একটি ঘরে ঢুকে পড়ে সাপটি। তরতড়িয়ে উঠে পড়ে সিলিংয়ে। জলপাইগুড়ি (

ঘরের সিলিংয়ে পেঁচিয়েছিল দশ ফুটের কিং কোবরা! ময়নাগুড়িতে হুলস্থূল কাণ্ড

শেষ আপডেট: 6 September 2022 13:00

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কিং কোবরা (King Cobra) নিয়ে মঙ্গলবার বেলায় রীতিমতো হুলস্থূল কাণ্ড বাঁধল ময়নাগুড়ির এক চা বাগানে। জানা যায়, চা বাগানের শ্রমিকদের দৌড়াদৌড়ি দেখে ছুটে এসে একটি ঘরে ঢুকে পড়ে সাপটি। তরতড়িয়ে উঠে পড়ে সিলিংয়ে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ির রামশাই এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ির রামশাই এলাকার চোরাই মোহন গ্রামের একটি চা বাগানে কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকাই তাঁরা দেখেন একটি বিশাল সাইজের কিং কোবরা চা বাগানের ঝোপে কুণ্ডলী পাকিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে চা শ্রমিকেরা ছোটাছুটি শুরু করেন। এরপরই সাপটি চা বাগান ছেড়ে পাশে থাকা দীনেশ রায়ের বাড়ির একটি ঘরে ঢুকে শিলিংয়ে উঠে যায়।

ভয়ে একেবারে কাঁটা হয়ে যান বাড়ির সদস্যরা। এরপর খবর যায় রামশাই মোবাইল রেঞ্জ অফিসে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কেও। খবর পেয়ে নিজের রেসকিউ টিম নিয়ে ছুটে যান তিনি। এরপর প্রায় ৩০ মিনিটের চেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

King Cobra, Jalpaiguri

নন্দু রায় জানান, 'সাপটি তাড়া খেয়ে দীনেশ রায়ের বাড়ির একটি ঘরে ঢুকে গিয়ে সিলিংয়ে উঠে বাঁশে পেঁচিয়ে যায়। সাপটি লম্বায় প্রায় ১০ ফুট। রামশাই মোবাইল রেঞ্জের কর্মীদের সঙ্গে প্রায় ৩০ মিনিট যৌথ প্রচেষ্টা চালিয়ে আমরা কিং কোবরাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারি। এরপর তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।'

মেডিক্যাল কলেজের আবাসন তৈরির কাজ বন্ধ করল ফার্মাসির পড়ুয়ারা


```