Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জরায়ুতে ৭ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচারে সাফল্য দুর্গাপুর ইএসআই হাসপাতালের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রায় ৭ কেজি ওজনের বিশাল আকৃতির টিউমার (tumour) সফলতার সঙ্গেই অপারেশন করে বের করলেন দুর্গাপুরের (Durgapur) ইএসআই হাসপাতালের (ESI Hospital) চিকিৎসকরা। এই হাসপাতালের কাছে এটি একটি ঐতিহাসিক সাফল্য বলেই মনে কর

জরায়ুতে ৭ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচারে সাফল্য দুর্গাপুর ইএসআই হাসপাতালের

শেষ আপডেট: 14 August 2022 08:12

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রায় ৭ কেজি ওজনের বিশাল আকৃতির টিউমার (tumour) সফলতার সঙ্গেই অপারেশন করে বের করলেন দুর্গাপুরের (Durgapur) ইএসআই হাসপাতালের (ESI Hospital) চিকিৎসকরা। এই হাসপাতালের কাছে এটি একটি ঐতিহাসিক সাফল্য বলেই মনে করছেন সবাই।

জানা গেছে, সম্প্রতি দুর্গাপুরের বাসিন্দা এক মহিলার জরায়ুতে বিশাল আকৃতির একটি টিউমার ধরা পড়ে। কিন্তু সেই টিউমারের আকৃতি বড় হওয়ায় বেসরকারি হাসপাতালের কোনও চিকিৎসক তা অপারেশনের ঝুঁকি নিতে চাননি বলেই দাবি রোগীর পরিবারের। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের দ্বারস্থ হন ওই মহিলার পরিবার। এরপর, গাইনোর ডাক্তার সৌগত কুমার সরকার, সৌগত ঘোষাল, স্বরূপ মুখোপাধ্যায়, নীলাঞ্জন সাহা এবং উত্তরণ বোসের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেন দুর্গাপুর ইএসআই হাসপাতালের সুপার ডাক্তার দেবাঞ্জন বক্সী।

স্বাধীনতা দিবসের আগে হাউজফুল দিঘা-মন্দারমণি, টানা ছুটি কাটাতে সমুদ্র সৈকতে বঙ্গবাসী

শনিবার অপারেশনে টেবিলে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। এরপর দীর্ঘ পাঁচ ঘণ্টার জটিল অস্ত্রোপচার শেষে ৭ কেজি ওজনের বিশাল আকৃতির টিউমারটি শরীর থেকে বের করতে সক্ষম হন চিকিৎসকরা। যা দুর্গাপুরের ইএসআই হাসপাতালের একটি ঐতিহাসিক সাফল্য বলে জানান চিকিৎসক সৌগত কুমার সরকার। এদিকে, সরকারি হাসপাতালের এমন সাফল্যে খুশি রোগীর পরিবারও।


```