Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জামালপুরের মন্দিরে ছিনতাই, ধরা পড়ল ৬ মহিলার গ্যাং

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিল ছিনতাইবাজরা। সুযোগ বুঝে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে চম্পটও দেয়। কিন্তু চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। পুলিশ গাড়ি ধাওয়া করে ধরে ফেলে ৬ ছিনতাইবাজ ম

জামালপুরের মন্দিরে ছিনতাই, ধরা পড়ল ৬ মহিলার গ্যাং

শেষ আপডেট: 27 July 2021 15:01

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিল ছিনতাইবাজরা। সুযোগ বুঝে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে চম্পটও দেয়। কিন্তু চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। পুলিশ গাড়ি ধাওয়া করে ধরে ফেলে ৬ ছিনতাইবাজ মহিলাকে। গাড়ি চালককেও আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কালনার পূর্বস্থলীর জামালপুরে। জানা গেছে, জামালপুরের বাবা বুড়োরাজ মন্দির চত্বরে চুরি করতে এসেছিল মহিলা ছিনতাইবাজের ওই দল। পুজো দিতে আসা মহিলাদের আলাদা লাইনে ওঁত পেতে দাঁড়িয়েছিল তাদেরই একজন। স্বপ্না দাস নামে এক মহিলার গলাযর সোনার চেন টান মেরে ছিঁড়ে পালাতে গিয়েই পুলিশের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে গোটা দল। পুলিশ সূত্রে খবর, আজ, মঙ্গলবারই ছিনতাইবাজের দলটিকে কালনা মহকুমা আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, গতকালই পূর্বস্থলীর জামালপুরে আরও একটি হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ছিনতাইবাজ চক্রের সঙ্গে মন্দির চত্বরের ছিনতাই বাজদের যোগ আছে বলে মনে করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী মহিলারা নিজেদের গাড়িতেই এসেছিল। বিভিন্ন জায়গায় তারা সেই গাড়ি নিয়েই চুরি করতে যায়। এদিন পূর্বস্থলী থানার পুলিশ ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে তাদের কালনা মহকুমা আদালতে পাঠায়। গ্রেপ্তার হওয়া এই ভ মহিলারা বড় কোনও র‌্যাকেটের সঙ্গে যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

```