Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কচ্ছপ পাচারে জড়িত সন্দেহে গ্রেফতার বনগাঁর বিজেপি কাউন্সিলরের ছেলে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : আন্তর্জাতিক কচ্ছপ পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল বনগাঁ পুরসভার এক বিজেপি কাউন্সিলরের ছেলেকে। নির্ধারিত খবরের ভিত্তিতে সোমবার দুপুরে বনগাঁর কুড়ি নম্বর ওয়ার্ডে ওই বিজেপি কাউন্সিলরের বাড়িতে হ

কচ্ছপ পাচারে জড়িত সন্দেহে গ্রেফতার বনগাঁর বিজেপি কাউন্সিলরের ছেলে

শেষ আপডেট: 31 July 2019 09:49

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : আন্তর্জাতিক কচ্ছপ পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল বনগাঁ পুরসভার এক বিজেপি কাউন্সিলরের ছেলেকে। নির্ধারিত খবরের ভিত্তিতে সোমবার দুপুরে বনগাঁর কুড়ি নম্বর ওয়ার্ডে ওই বিজেপি কাউন্সিলরের বাড়িতে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। সেখান থেকে পাকড়াও করা হয় ওই কাউন্সিলরের ছেলে শেখর দাসকে। মঙ্গলবার ধৃত শেখরকে বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিভিন্ন থানায় কচ্ছপ পাচারের অভিযোগ রয়েছে। বিরল প্রজাতির কচ্ছপ অবৈধভাবে বিভিন্ন রাজ্যে পাঠানোয় অভিযুক্ত সে। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে কচ্ছপ নিয়ে এসে এ রাজ্যের বাদুরিয়া, বনগাঁর বিভিন্ন বাজারে বিক্রির অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। তাই সেখানকার বিভিন্ন থানায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বনগাঁ আদালত থেকেই ধৃত শেখর দাসকে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হয়। ওই রাজ্যের বিভিন্ন থানা তাঁকে হেফাজতে নেবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

```