Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জলদাপাড়া থেকে হাতি বেরিয়ে পিষে দিল মহিলাকে, উল্টে দিল টোটো

দ্য ওয়াল ব্যুরো,আলিপুরদুয়ার: শুক্রবার ভালো করে আলো ফোটার আগেই হাতি শুঁড় দিয়ে আছড়ে ও পরে পা দিয়ে পিষে মারল এক মহিলাকে। ঘটনাটি ঘটে মধ্য মাদারিহাট এলাকায়। পরে একই হাতি মাদারি রোডে উঠে একটি টোটোকে শুঁড় দিয়ে উল্টে দেয়। এই ঘটনাতেও জখম হয়েছেন দ

জলদাপাড়া থেকে হাতি বেরিয়ে পিষে দিল মহিলাকে, উল্টে দিল টোটো

শেষ আপডেট: 31 May 2019 09:19

দ্য ওয়াল ব্যুরো,আলিপুরদুয়ার: শুক্রবার ভালো করে আলো ফোটার আগেই হাতি শুঁড় দিয়ে আছড়ে ও পরে পা দিয়ে পিষে মারল এক মহিলাকে। ঘটনাটি ঘটে মধ্য মাদারিহাট এলাকায়। পরে একই হাতি মাদারি রোডে উঠে একটি টোটোকে শুঁড় দিয়ে উল্টে দেয়। এই ঘটনাতেও জখম হয়েছেন দু জন। প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছিলেন মাদারিহাটের বাসিন্দা রাধিকা ওঁরাও(৫৫)। বাড়ি লাগোয়া একটি খাবারের দোকানে কাজ করেন তিনি। সেখানে যাওয়ার পথে আচমকা একটি হাতি এসে শুঁড়ে জড়িয়ে আছড়ে ফেলে তাকে। পরে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। তাঁর প্রতিবেশীরা ছুটে এসে হইচই শুরু করলে লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি। এলাকার বাসিন্দারা জানান, সেখানে দুটি হাতিকে দেখতে পান তাঁরা। একপরেই বনদফতরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। মাদারিহাট-ফালাকাটা রোডে শুরু হয় অবরোধ। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও বনদফতরের কর্তারা। প্রায় ঘণ্টা খানেক পথ অবরোধ চলার পর আধিকারিকদের আশ্বাস পেয়ে পথ অবরোধ উঠে যায়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মাদারি রোডে উঠে এসে একটি টোটোকে ধাক্কা দিয়ে উল্টে দেয় একটি হাতি। এই ঘটনাতেও গুরুতর জখম হন টোটোর চালক ও এক সওয়ারি। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। https://www.youtube.com/watch?v=cSJ62XO0aCQ&feature=youtu.be জলদাপাড়ার ডিএফও কুমার বিমল জানান, আজ ভোরে জলদাপাড়ার জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে প্রায় দশ বারোটি হাতির একটি পাল। সেই পালেরই দুটি হাতি মাদারিহাটের দিকে ঢুকে যায়। এদের মধ্যে একটি হাতি হামলাতেই মৃত্যু ঘটনা ঘটে। টোটোর উপর হামলার ঘটনাও ঘটায় ওই হাতিটিই। তিনি বলেন, “পুরো পালটিকেই জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। কেবল যে হাতিটি হামলা চালিয়েছে সে জঙ্গলের বাইরে ভুট্টা খেতে রয়ে গেছে এখনও। সন্ধে হলে তাকেও জঙ্গলে ফেরত পাঠানো হবে।” ভুট্টার লোভেই হাতির পাল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বলেও জানান তিনি।

```