Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রূপনারায়ণ নদীতে জোয়ার আসতেই উল্টে গেল নৌকা, নিখোঁজদের খোঁজে তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : রূপনারায়ণ নদীর চরায় আটকে গিয়েছিল নৌকা। মাঝি ভেবেছিলেন জোয়ার আসলে আবার টানা যাবে দাঁড়। কিন্তু জোয়ার আসতেই ঘটল বিপত্তি। নৌকা উল্টে গিয়ে নিখোঁজ হলেন বেশ কিছু যাত্রী। সোমবার সকালে মায়াচর থেকে অমৃতবেড়িয়া যাওয়ার

রূপনারায়ণ নদীতে জোয়ার আসতেই উল্টে গেল নৌকা, নিখোঁজদের খোঁজে তল্লাশি

শেষ আপডেট: 30 September 2019 06:11

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : রূপনারায়ণ নদীর চরায় আটকে গিয়েছিল নৌকা। মাঝি ভেবেছিলেন জোয়ার আসলে আবার টানা যাবে দাঁড়। কিন্তু জোয়ার আসতেই ঘটল বিপত্তি। নৌকা উল্টে গিয়ে নিখোঁজ হলেন বেশ কিছু যাত্রী। সোমবার সকালে মায়াচর থেকে অমৃতবেড়িয়া যাওয়ার সময় দনিপুরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। ওই  ন‌ৌকায় প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। কোনওরকম ভাবে সাঁতরে তাঁদের মধ্যে ২৬ জন যাত্রী নদীর চরে উঠতে পারেন। প্রায় ১১ জনকে উদ্ধার করেন আশেপাশের নৌকায় থাকা মৎস্যজীবীরা। বাকিদের এখনও খোঁজ মেলেনি।  খবর পেয়েই তমলুক ও মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। হোভারক্রাফট ও স্পিডবোট নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ডুবুরি নামানোরও তোড়জোড় শুরু হয়েছে।  স্থানীয় মৎস্যজীবীরাও উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য দীপা পন্ডা বলেন, ‘‘নদীর চরে আটকে গিয়েছিল নৌকা। মাঝি অপেক্ষা করছিলেন জোয়ারের। কিন্তু সেই জোয়ার আসার পরেই আর তাল সামলাতে পারেননি মাঝি। প্রায় ৫০ জন যাত্রী ছিল বলে শুনেছি। তাঁদের মধ্যে অনেকেই এখনও নিখোঁজ। খবর পেয়েই উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন।’’ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বেআইনি পারাপার করতে গিয়েই এই বিপত্তি। তাড়াতাড়ি পারাপার করতে গিয়ে ঝুঁকির পারাপার করছেন কিছু মানুষ।  উদ্ধার হওয়া মানুষদের মধ্যে কয়েকজনের  অবস্থা গুরুতর। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে ।’’ তিনি জানান, রাজ্যে মোট ৭১০টি বৈধ ঘাট রয়েছে। এই ঘাটগুলো সরকারি ভাবে নথিভুক্ত নয়। এরজন্য পুলিশ প্রশাসন কে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি ।   https://www.youtube.com/watch?v=PuLAFSbwOko&feature=youtu.be

```