Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চার্চে বোমা, পূর্ব মেদিনীপুরে ধৃত বিজেপির ৩ জন

দ্য ওয়াল ব্যুরো : শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক গির্জায় জড়ো হয়েছিলেন স্থানীয় মানুষ। এমন সময় গির্জা লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তারা সংখ্যায় ছিল আটজন। অভিযোগ, আরএসএস ও বিজেপির সঙ্গে তাদের যোগাযোগ আছে। বোমা মারার পরে গির্জ

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চার্চে বোমা, পূর্ব মেদিনীপুরে ধৃত বিজেপির ৩ জন

শেষ আপডেট: 30 December 2019 09:07

দ্য ওয়াল ব্যুরো : শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক গির্জায় জড়ো হয়েছিলেন স্থানীয় মানুষ। এমন সময় গির্জা লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তারা সংখ্যায় ছিল আটজন। অভিযোগ, আরএসএস ও বিজেপির সঙ্গে তাদের যোগাযোগ আছে। বোমা মারার পরে গির্জায় জড়ো হওয়া লোকজন পালিয়ে যান। দুষ্কৃতীরা তখন গির্জায় ঢুকে ভাঙচুর করে। ভগবানপুর জায়গাটি কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। জেলার পুলিশ জানিয়েছে, শনিবার বেলা দু’টোর সময় গির্জার বাইরে দু’টি বোমা ফাটে। লোকজন পালিয়ে গেলে দুষ্কৃতীরা গির্জায় ঢুকে চেয়ার, টেবিল, জানলার কাচ এবং মাইক্রোফোন ভাঙে। একটি গাড়িতেও ভাঙচুর চালায়। ১৫ মিনিট ভাঙচুর করার পরে তারা পালিয়ে যায়। গির্জার তরফে জানানো হয়েছে দুষ্কৃতীরা সংখ্যায় ছিল আটজন। পুলিশ জানিয়েছে, তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা বিজেপি বলেছে, তাদের কেউ ওই ঘটনায় জড়িত নয়।

```