Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

জন্মাষ্টমী উপলক্ষে ভক্তের ঢল মায়াপুরে, উৎসব নবদ্বীপেও

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার থেকেই উৎসবের মেজাজে নদিয়ার নবদ্বীপ ও মায়াপুর। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষ্যে সকাল থেকেই জাঁকজমকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। চলছে বিভিন্ন রীতি ও ধর্মীয় আচার পালন। মায়াপুরের ইসকন মন্দির

জন্মাষ্টমী উপলক্ষে ভক্তের ঢল মায়াপুরে, উৎসব নবদ্বীপেও

শেষ আপডেট: 2 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার থেকেই উৎসবের মেজাজে নদিয়ার নবদ্বীপ ও মায়াপুর। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষ্যে সকাল থেকেই জাঁকজমকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। চলছে বিভিন্ন রীতি ও ধর্মীয় আচার পালন। মায়াপুরের ইসকন মন্দির এবং নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ভোর থেকে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে চলছে মঙ্গল আরতি, ভাগবত পাঠ, এবং নামসংকীর্তন। দেশ বিদেশ থেকে লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন ইসকন মন্দিরে। মায়াপুরের সব হোটেল, লজগুলিই পর্যটকদের ভিড়ে ঠাসা। একই রকম ভিড় হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপেও। https://www.youtube.com/watch?v=neAq7v57N1E&feature=youtu.be ইসকন মন্দিরে সোমবার সারা দিন ধরেই চলবে নানা অনুষ্ঠানের কর্মসূচি। ভক্তদের মধ্যে ভোগ বিতরণও করা হবে। সন্ধেয় রয়েছে আরতি, নামগান-কীতর্নের ব্যবস্থা।  প্রতিবছরই জন্মাষ্টমী তিথিতে খুব বড় উৎসব-অনুষ্ঠানের আয়োজন করে ইসকন কর্তৃপক্ষ। শুধু মায়াপুর নয়, গোটা দেশেরই সমস্ত ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। মায়াপুরের পাশাপাশি নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরেও চলছে পূজার্চনা। ভক্তদের ভিড় রয়েছে সেখানেও। মায়াপুরের ইসকন মন্দিরে ভোগে তালের বড়ার পাশাপাশি কেক, পিৎজা, পাস্তা ও চাইনিজ খাবারের আয়োজনও করা হয়েছে।

```