Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ওর বাবা আর আমি উপোস করেছি মেয়ে সোনা আনবে বলে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : বুধবার সন্ধেয় ঘড়ির কাঁটা তখন টপকে গেছে সাতটার ঘর। স্বপ্নাদের একরত্তি ভাঙা ঘরে ছোট্ট টেলিভিশন সেটের সামনে উদগ্রীব পরিবার। সামিল পড়শি কয়েকজনও। মেয়ের মঙ্গলের জন্য সারাদিন উপোস করে থেকেছেন স্বপ্নার বাবা-মা।  জাকার্ত

ওর বাবা আর আমি উপোস করেছি মেয়ে সোনা আনবে বলে

শেষ আপডেট: 29 August 2018 18:05

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : বুধবার সন্ধেয় ঘড়ির কাঁটা তখন টপকে গেছে সাতটার ঘর। স্বপ্নাদের একরত্তি ভাঙা ঘরে ছোট্ট টেলিভিশন সেটের সামনে উদগ্রীব পরিবার। সামিল পড়শি কয়েকজনও। মেয়ের মঙ্গলের জন্য সারাদিন উপোস করে থেকেছেন স্বপ্নার বাবা-মা।  জাকার্তার মাটিতে হেপট্যাথলনের ব্যক্তিগত ইভেন্টে স্বপ্না দৌড় শেষ করতেই মা বাসনা ছুটে বেড়িয়ে গেলেন ঘর থেকে। লাগোয়া কালীমন্দিরে ঢুকে জড়িয়ে ধরলেন বিগ্রহকে। ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠেছে তখন। বুঝে গেছেন কথা রেখেছে মেয়ে। চোখে তখন বাঁধ ভেঙেছে। আগে রিক্সা চালাতেন স্বপ্নার বাবা। বছর আটেক ধরে অসুস্থ হওয়ায় আর পারেন না। চা বাগানে পাতা তুলে কোনও রকমে সংসারের চাকাটা চালু রাখেন বাসনাদেবী। দুই ছেলেও এখন রাজমিস্ত্রীর সঙ্গে কাজ করে কিছু রোজগার করে। সেই নুন আনতে পান্তা ফোরানো সংসারে তাই বরাবরই কঠিন ছিল মেয়ের লড়াই। তবুও সব কিছুকে টপকে এশিয়াডে স্বপ্নার সোনা জয়। আজও গোটা পরিবার ভাসছে আনন্দে। স্বপ্নাকে দেখেই প্রথমে প্রশ্ন জেগেছিল, তাঁর ডানগালে ওটা কী? ইভেন্ট শেষে উত্তর জানল গোটা জাকার্তা। আগের রাতে দাঁতের যন্ত্রণায় ছটফট করেছে ২১ বছরের মেয়েটা। সতীর্থরাই বুঝতে পারছিলেন না স্বপ্না পারবেন কী না। কিন্তু  যে মেয়ে জীবন যুদ্ধে জিতে যাওয়ার স্পর্ধা রাখে তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পারবেন না? পারলেন স্বপ্না। প্রথমবার কোনও ভারতীয় অ্যাথলিট হিসাবে হেপট্যাথলনে সোনা জিতলেন উত্তরবাংলার স্বপ্না। অন্য দিন সূর্য ডুবলেই আঁধার নামে। কিন্তু বুধবার সূর্য ডুবলেও তাই  আলো  নেভেনি জলপাইগুড়ির পাতকাটা ঘোষপাড়ায়।  ঘরের মেয়েকে সোনা ছুঁতে দেখে অকাল উৎসবে ভেসেছে  গোটা এলাকা। বাসিন্দারা অধিকাংশই হতদরিদ্র। প্রতিদিনের বেঁচে থাকাটাই মস্ত লড়াই। ব্যতিক্রম নন স্বপ্না বর্মনও। তাই তাঁর এমন সাফল্যে পরিবারের গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ জয়ের তৃপ্তি ঘিরে রেখেছে গোটা পাতকাটাকে। https://www.youtube.com/watch?v=RP9QIonKThY  

```