Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছিনতাই চক্র ফাঁস দিঘায়, পুলিশের জালে সাত

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে থেকেই পর্যটকের ভিড় উপচে পড়েছিল দিঘায়। বড়দিনে রেকর্ড ভিড় হবে আন্দাজ করে নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কও ছিল প্রশাসন।  দিঘা জুড়ে দিনভর টহল দিয়েছে পুলিশ। পুলিশি তদারকিতে দিঘায় ধরা পড়েছে ছিনতাইবাজের একটা বড় দল।

ছিনতাই চক্র ফাঁস দিঘায়, পুলিশের জালে সাত

শেষ আপডেট: 27 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে থেকেই পর্যটকের ভিড় উপচে পড়েছিল দিঘায়। বড়দিনে রেকর্ড ভিড় হবে আন্দাজ করে নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কও ছিল প্রশাসন।  দিঘা জুড়ে দিনভর টহল দিয়েছে পুলিশ। পুলিশি তদারকিতে দিঘায় ধরা পড়েছে ছিনতাইবাজের একটা বড় দল। সাত জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে বাকিদের। পুলিশ জানিয়েছে, অনেক দিন থেকেই চুরি-ছিনতাই বেড়েছিল দিঘায়। অভিযোগও জমা পড়ছিল। বড়দিনে পর্যটকের ভিড়ে ছিনতাইবাজরা আরও সক্রিয় হয়ে উঠবে জেনে সতর্ক ছিল পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে, ওল্ড দিঘার একটি হোটেল থেকে পাচার চক্রের মূল পান্ডা সুরজিতকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই প্রসেনজিৎ নামে দলের আরও এক মাতব্বরের খোঁজ পাওয়া যায়। দু’জনকে নিয়েই দিনভর গোটা দিঘা চষে বেরিয়ে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে দু’জন কিশোর। [caption id="attachment_65757" align="aligncenter" width="553"] ছিনতাইবাজের দলে রয়েছে দুই কিশোরও[/caption] ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ২৪ ডিসেম্বর ১১ জনের একটি দল দিঘায় ঢোকে। সৈকতের ধার কাছেই মূলত ঘাঁটি গেড়েছিল তারা। তা ছাড়া দিঘার অন্যান্য পর্যটক আকর্ষণ কেন্দ্রগুলির আশপাশেও ভিড়ে মিশে ছিনতাই চালাতে শুরু করে এই দল। ধৃতদের কাছ থেকে ৩৪টি মোবাইল, টাকা ভর্তি ওয়ালেট, অজ্ঞান করার কেমিক্যাল উদ্ধার হয়েছে। নতুন রূপে দিঘা এখন পর্যটকদের আরও বেশি টানছে। দিঘায় ঢোকার মুখে ওল্ড দিঘায় পুরনো বিশ্ববাংলা পার্কের পাশেই নতুন বিশ্ববাংলা পার্ক বড়দিনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।  তা ছাড়া, মেরিন অ্যাকোয়ারিয়াম, জুরাসিক পার্ক,  অমরাবতী পার্ক,  সায়েন্স সিটি,  রোপওয়ে ও টয়ট্রেন দেখার জন্যও ভিড় উপচে পড়ে। পুলিশ জানিয়েছে, যে কোনও উৎসবের আগেই সৈকত শহরগুলিতে চুরি, ছিনতাই অনেক বেড়ে যায়। ভোলবদলের পরে দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ায় স্বভাবতই সেই চুরি চক্র আরও বেড়েছে। তাই আগেভাগেই সতর্ক ছিল প্রশাসন। চক্রের মূল পান্ডারা ধরা পড়লেও এখনও বেপাত্তা আরও তিন জন। তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউ ও ওল্ড দিঘা মিলিয়ে সমস্ত হোটেলগুলিতে তল্লাশি চলছে। দ্রুতই ধরা পড়বে অপরাধীরা।

```