Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা জলপাইগুড়ির হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফের চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলি

সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা জলপাইগুড়ির হাসপাতালে

শেষ আপডেট: 27 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ফের চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধূপগুড়ির টাংরামারির বাসিন্দা চুমকি বেগম এর ডেলিভারির তারিখ ছিল আজ, মঙ্গলবার। চুমকির পরিবার জানিয়েছে, গত ২৬ অগস্ট তাঁকে মাদার হাবে ভর্তি করানো হয়। কিন্তু, পরদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। অভিযোগ, গতকাল রাতে ফের তাঁর প্রসব বেদনা ওঠে। আজ ভোরে তাঁকে মাদার হাবে ভর্তি করালে কিছুক্ষণ পরে তাঁদের জানানো হয় চুমকি মৃত সন্তান প্রসব করেছেন। চুমকির পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসকের ভুলেই এই ঘটনা ঘটেছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

```