
শেষ আপডেট: 27 April 2019 13:28
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আগুন ক্রমশ ছড়াতে থাকে। পণ্য বোঝাই বেশ কয়েকটি জাহাজ সেখানে পাশাপাশি দাঁড়ানো। তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ১৩ নম্বর বার্থ থেকে আগুন তখন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে অন্য বার্থগুলিতে। দমকল কর্মীরা প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হতাহতের কোনও খবর নেই। তবে কয়েক কোটি টাকার সম্পত্তিহানি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।