Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দ্বিতীয়বার বিয়ে করতে গিয়ে বিপাকে স্বামী, সন্তানকে নিয়েই ধর্ণায় প্রথম স্ত্রী, সঙ্গ দিলেন শাশুড়িও

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: কৌশলে সই করিয়ে নিয়ে ডিভোর্স দিয়েছিলেন প্রথম স্ত্রীকে। ফের বিয়ের পিঁড়িতে বসতে যান স্বামী। এমনই অভিযোগ এনে সন্তানকে সঙ্গে নিয়েই স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসেন প্রথম স্ত্রী। বৌমাকে সমর্থন করে ছেলের বিরুদ্ধে আওয়াজ

দ্বিতীয়বার বিয়ে করতে গিয়ে বিপাকে স্বামী, সন্তানকে নিয়েই ধর্ণায় প্রথম স্ত্রী, সঙ্গ দিলেন শাশুড়িও

শেষ আপডেট: 26 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: কৌশলে সই করিয়ে নিয়ে ডিভোর্স দিয়েছিলেন প্রথম স্ত্রীকে। ফের বিয়ের পিঁড়িতে বসতে যান স্বামী। এমনই অভিযোগ এনে সন্তানকে সঙ্গে নিয়েই স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসেন প্রথম স্ত্রী। বৌমাকে সমর্থন করে ছেলের বিরুদ্ধে আওয়াজ তোলেন মা'ও। ঘটনাটা কোচবিহারের নিউটাউন এলাকার। পুলিশ জানিয়েছে, যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই ব্যক্তির নাম দীপক কুমার সাহা। দীপক নিউটাউন এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে। দেখাশোনা করেই ২০১১  সালে দিনহাটা মহকুমার বামনহাট এলাকার বাসিন্দা স্নিগ্ধার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি ছেলেও আছে। স্নিগ্ধা জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানা ব্যাপারে তাঁর সঙ্গে অশান্তি করতেন দীপক। তাঁদের সন্তান আসার পরেও অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী। এই নিয়ে তাঁদের মধ্যে মাঝে মাঝেই বচসা হত। স্নিগ্ধার অভিযোগ, দিনকয়েক আগে কিছু কাগজে তাঁকে সই করতে বলেন দীপক। তিনি বিশ্বাস করে সই করেও দিয়েছিলেন। পরে জানতে পারেন, সেটা ছিল ডিভোর্সের কাগজ। কৌশলে তাঁকে দিয়ে সই করিয়ে বিবাহ বিচ্ছেদ করিয়ে নিয়েছিলেন দীপক। এর পরেই অন্য এক মহিলাকে বিয়ে করতে উদ্যোগী হন তিনি। পুলিশকে স্নিগ্ধা জানিয়েছেন, তাঁর হাতে আইনের কাগজ ধরিয়ে দিয়ে দীপক জানিয়েছিলেন তিনি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন। এই খবর শুনেই আজ, বৃহস্পতিবার দীপকের বাড়ির সামনে ধর্ণায় বসেন স্নিগ্ধা। সঙ্গে নেন তাঁদের তিন বছরের ছেলেকেও। দীপকের মা গায়ত্রীদেবীও ছেলের বিরুদ্ধেই আওয়াজ তোলেন। তিনিও স্নিগ্ধার সঙ্গেই ধর্ণায় বসেন। এ দিন সন্ধে পর্যন্ত তাঁদের অবস্থান চলে। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্নিগ্ধা। অন্যদিকে, স্ত্রীয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে দীপক বলেছেন, "আইন মেনেই আমাদের ডিভোর্স হয়েছে। ইচ্ছা করে আমাকে ফাঁসানো হচ্ছে। আমার মা'কে জোর করে এর মধ্যে সামিল করা হয়েছে।"  

```