Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বোর্ড গঠনের আগের দিন প্রার্থীর বাড়ির সামনে বসল পুলিশ পাহারা

দ্য ওয়াল ব্যুরো : সোমবার বোর্ড গঠন । তার আগে পুলিশ পাহারা বসল নির্দল প্রার্থীর বাড়িতে। কারণ ওই জয়ী নির্দল প্রার্থীর অভিযোগ, বোর্ড গড়তে তাঁকে অপহরণের চেষ্টা করেছিল রাজ্যের শাসকদলের কর্মীরা। তাঁরই অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, খুনের চেষ্টা,

বোর্ড গঠনের আগের দিন প্রার্থীর বাড়ির সামনে বসল পুলিশ পাহারা

শেষ আপডেট: 26 August 2018 17:56

দ্য ওয়াল ব্যুরো : সোমবার বোর্ড গঠন । তার আগে পুলিশ পাহারা বসল নির্দল প্রার্থীর বাড়িতে। কারণ ওই জয়ী নির্দল প্রার্থীর অভিযোগ, বোর্ড গড়তে তাঁকে অপহরণের চেষ্টা করেছিল রাজ্যের শাসকদলের কর্মীরা। তাঁরই অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, খুনের চেষ্টা, সহ আটটি অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তিন তৃণমূল নেতাকে । জামবনি ব্লকের চিল্কিগড় গ্রামপঞ্চায়েতের ঘটনা । বাসিন্দারা জানিয়েছেন, নির্দল জয়ী প্রার্থী প্রতিমা দত্তের বাড়িতে শনিবার রাতে মোটরবাইকে করে হানা দেয় দুষ্কৃতীরা। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিলো । অভিযোগ, প্রতিমাদেবীকে অপহরণের চেষ্টা চালায় তারা । গ্রামবাসীরা চলে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু  প্রতিমাদেবী কোনোভাবে চিনতে পারেন দুষ্কৃতীদের মধ্যে থাকা তিনজন তৃণমূল কর্মীকে । পুলিশকে ফোন করে অভিযোগ জানান তিনি । অভিযোগের ভিত্তিতেই রাহুল সমাদ্দার , প্রতাপ মূখী , অসীম মুখোপাধ্যায়কে  জামবনি থানার আইসি বিশ্বজিৎ পাত্রের নির্দেশে বাড়ি থেকে তুলে আনা হয় থানায় । রবিবার তাঁদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয় । আদালতে তোলা হলে বিচারক এডুইন লেপচা পুলিশের এফআইআর কপিতে লক্ষ্য করেন জামবনি থানার পুলিশ রবিবার সকাল ৯:১০ এ অভিযোগ পাওয়ার পরেই ৯:২৫ এ গ্রেফতার করে তাঁদের। পুলিশ দেখায় অভিযোগ পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে ৭ কিলোমিটার দূরে গিয়ে  তিনজনকে গ্রেফতার করা হয় । এটা দেখার পরই বিচারক তিনজনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন । চিল্কিগড় গ্রামপঞ্চায়েতের সাতটি আসনের মধ্যে তিনটি পেয়েছে বিজেপি, দু’টি তৃণমূল। বাকি দু’টিতে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা। তৃণমূল সূত্রের খবর বাকি একজন নির্দল প্রার্থী ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন । তবে বাসিন্দারা জানান,  নির্দল প্রার্থী প্রতিমা দত্ত  বিজেপির দিকে ঝুঁকে। কারণ  তাঁকে প্রধান করা হবে বলে আশ্বাস দিয়েছিল বিজেপি। প্রতিমাদেবী বলেন,  ’’আমি তৃণমূলে যোগদান করিনি । আমি এখন বিজেপি করি । বিজেপি যাতে বোর্ড গঠন করতে না পারে তার জন্য তৃণমূলের লোকরা আমায় অপহরণ করার চেষ্টা করে ।’’

```