Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ধর্ষণের বদলা, মোটরবাইকে করে এসে যুবককে কুপিয়ে খুন করল তরুণী বধূ

বিমল বসু, উত্তর ২৪ পরগনা: ঘড়ির কাঁটা তখন দশটা ছুঁইছুঁই। জনবহুল চৌরাস্তার মোড়। একটি মোটরবাইক এসে থামে দোকানের সামনে। তাতে সওয়ার বছর আড়াইয়ের ছেলে কোলে মা। তার সঙ্গী আরও দুজন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে বচসা শুরু হয় তাদের।

ধর্ষণের বদলা, মোটরবাইকে করে এসে যুবককে কুপিয়ে খুন করল তরুণী বধূ

শেষ আপডেট: 25 June 2019 11:36

বিমল বসু, উত্তর ২৪ পরগনা: ঘড়ির কাঁটা তখন দশটা ছুঁইছুঁই। জনবহুল চৌরাস্তার মোড়। একটি মোটরবাইক এসে থামে দোকানের সামনে। তাতে সওয়ার বছর আড়াইয়ের ছেলে কোলে মা। তার সঙ্গী আরও দুজন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে বচসা শুরু হয় তাদের। যাতায়াতের ফাঁকে দাঁড়িয়েও পড়েন দুয়েকজন। হঠাৎই ধারালো একটি ছুরি নিয়ে ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে তরুণী। এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতার চৌরাস্তার মোড়ে তখন হতচকিত মানুষ। এরপরেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই তরুণী, এবং মোটর সাইকেলে থাকা আরও দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দেয় । ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বড়কর্তারাও। তখনও সাধারণ মানুষের মতোই পুলিশও হাতড়াচ্ছে খুন হওয়া যুবক ও অভিযুক্তদের পরিচয়। জনরোষ থেকে বাঁচিয়ে কোনওরকমে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কী কারণে আড়াই বছরের ছেলেকে কোলে নিয়ে এমন নৃশংস হত্যায় সামিল হতে পারেন মা, জানতে অভিযুক্তদের জেরা শুরু করে পুলিশ।  জানা যায়, বসিরহাটের ঝুড়ুলি গ্রামে বাড়ি অভিযুক্ত তরুণীর। তার স্বামী  কলকাতার হোটেলে কাজ করেন। পাঁচ বছরের ও আড়াই বছরের দুই ছেলেকে নিয়ে ঝুড়ুলি গ্রামে থাকতেন ওই বধূ। খুন হয়ে যাওয়া যুবক আসিফ গাজি (৩৪) বাংলাদেশের নাগরিক। ঝুরুলি গ্রাম লাগোয়া মেছো ভেড়ি এলাকাতেই সে থাকত বলে জানা গেছে। কিছুদিন আগেই স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আসিফ ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। মারুফার শাশুড়ি দাবি করেন, “সেই ঘটনার পর থেকেই প্রায় পাগল হয়ে গেছিল আমার বৌমা। ধর্ষণের পরেই বারবার আসিফ আমার বৌমাকে হুমকি দিত, কাউকে জানালেই খুন করা হবে তার স্বামী ও দুই ছেলেকে। আজ আমার ছেলে বাড়ি আসার পর আসিফকে ডেকে পাঠায়। আসিফ পাল্টা তাদের খোলাপোতায় যেতে বলে। ওখানে এমন কাণ্ড ঘটে।” তিনি আরও বলেন, “আমার বৌমা শুধু বলত আমার সবাইকে মারলে আমার বেঁচে থেকে কী লাভ? ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। মুখে বললেও এমন কাণ্ড যে সত্যিই ঘটিয়ে ফেলবে ভাবতে পারিনি।” বসিরহাটের এসডিপিও অশেষ মৌর্য ঘটনাস্থলে জানান, খুনের কথা স্বীকার করেছে ওই তরুণী। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। খুনের পিছনে সমস্ত কারণই খতিয়ে দেখা হচ্ছে।  

```