Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জোড়া ফুলেও আছি, পদ্মফুলেও আছি, শুভজিতার কেক সবার জন্য

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : দেওয়াল দখল নিয়ে কাজিয়া। সভাস্থল বাছাই নিয়েও। একের বিরুদ্ধে অন্যের তোপ তো আছেই। ভোটের মুখে এ সবই চলতে থাকে। বাড়ে উত্তাপ। শুভজিতার কেক সেখানে যেন এক ঝলক ঠাণ্ডা হাওয়া। ক্রিমে ঠাসা ছোট-বড়-মাঝারি মাপের কেক কখনও সেজে উ

জোড়া ফুলেও আছি, পদ্মফুলেও আছি, শুভজিতার কেক সবার জন্য

শেষ আপডেট: 24 April 2019 12:57

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : দেওয়াল দখল নিয়ে কাজিয়া। সভাস্থল বাছাই নিয়েও। একের বিরুদ্ধে অন্যের তোপ তো আছেই। ভোটের মুখে এ সবই চলতে থাকে। বাড়ে উত্তাপ। শুভজিতার কেক সেখানে যেন এক ঝলক ঠাণ্ডা হাওয়া। ক্রিমে ঠাসা ছোট-বড়-মাঝারি মাপের কেক কখনও সেজে উঠছে জোড়া ফুলে, তো কখনও পদ্মফুলে। কাস্তে হাতুরি তারার নকশাও তোলা হচ্ছে কেকের গায়ে। হাতের ছবিও ব্রাত্য নয়। এই কেকে কামড় বসালেই রসনা তৃপ্তি তো নিশ্চিত, সাধ আহলাদ আরও গাঢ় হচ্ছে যুযুধানদের সহাবস্থানে। শান্তিপুরের সর্বানন্দ পাড়ার শুভজিতা দাস পেশায় স্কুল শিক্ষিকা। পাশাপাশি একটি ছোটমোটও বেকারিও চালান তিনি। ভোটের মরসুমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক উঠে এসেছে তাঁর তৈরি কেকে। শুভজিতা বললেন, “সবসময়েই কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে ভাল লাগে আমার। কেকের স্বাদ আর দেখনদারিতে। এখন ভোটের মরসুম। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তো বটেই সাধারণ মানুষও ভোট নিয়ে উৎসাহিত। সব ভেবেই এমন কেক তৈরি করছি। ব্যাপারটা সবার নজরে পড়েছে। ভাল সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই অনেক কেকের অর্ডার পেয়েছি।” শুভজিতার কাছ থেকে কেক খেয়েছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও। উচ্ছ্বসিত জগন্নাথবাবু বললেন, “যে দিন মনোনয়ন পত্র জমা দিলাম, সে দিন আমাদের দলের কর্মী সমর্থকরা ওনার কাছ থেকে কেক কিনে এনেছিলেন। পদ্মফুল কেক। আমিই সে দিন কেক কেটেছি। দারুন ব্যাপার।” এলাকার কংগ্রেস কর্মী বিধুভূষণ মণ্ডল বললেন, “আমরাও আমাদের দলের প্রতীকে তৈরি কেক খেয়েছি। একবার নয়, এরমধ্যে বেশ কয়েকবার। সবাই জন্মদিনে কেক কাটে। আমরা ভোটের খাটাখাটনির মধ্যে শুভজিতাদেবীর তৈরি কেক কেটে আর খেয়ে একটু আনন্দ খুঁজে পাচ্ছি।” এতো গেল রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের কথা, সর্বানন্দ পাড়ায় তাঁর পড়শিরাও মজেছেন শুভজিতার কেকে।

```