Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ধিক্কার! শতায়ু বৃদ্ধাকে ধর্ষণের পর নারকীয় অত্যাচার, অভিযুক্তের বয়স কুড়ি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ছ’মাসের শিশু হোক, বা একশো বছরের বৃদ্ধা, বিকৃত যৌন লালসার হাত থেকে রেহাই নেই কারও। ধর্ষণ শুধু নয়। তার পরেও নারকীয় অত্যাচার। নদিয়ার চাকদহে নিজের ঘরেই রক্তাক্ত বৃদ্ধাকে ছটফট করতে দেখে শিউড়ে উঠলেন গ্রামবাসীরা। তদন্তে নে

ধিক্কার! শতায়ু বৃদ্ধাকে ধর্ষণের পর নারকীয় অত্যাচার, অভিযুক্তের বয়স কুড়ি

শেষ আপডেট: 23 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ছ’মাসের শিশু হোক, বা একশো বছরের বৃদ্ধা, বিকৃত যৌন লালসার হাত থেকে রেহাই নেই কারও। ধর্ষণ শুধু নয়। তার পরেও নারকীয় অত্যাচার। নদিয়ার চাকদহে নিজের ঘরেই রক্তাক্ত বৃদ্ধাকে ছটফট করতে দেখে শিউড়ে উঠলেন গ্রামবাসীরা। তদন্তে নেমে স্তম্ভিত দুঁদে পুলিশ কর্তারাও। অভিযুক্তের বয়স মাত্র কুড়ি বছর। ঘটনাটা ঘটেছে গত সোমবার। চাকদহ থানা এলাকার চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদপুর গ্রামে। নিজের বাড়িতেই একাই থাকতেন বৃদ্ধা। পাশেই ছেলে-বৌমার বাড়ি। প্রতিদিনই নাতি ও নাতবৌ এসে বৃদ্ধার খাবার দিয়ে যেতেন। নির্যাতিতার ছেলের কথায়, স্বামীর ভিটে ছেড়ে যেতে নারজ ছিলেন তাঁর মা। তাই একাই থাকতেন নিজের একটেরে ঘরে। সেখানেই দু’বেলা এসে দেখাশোনা করে যেতেন তাঁরা। সোমবার রাতেও বৃদ্ধাকে খাবার দিয়ে চলে গেছিলেন তাঁর নাতি। পর দিন সকালে ঘরে ঢুকে তাঁরা চমকে ওঠেন। গোটা ঘর তছনছ করে রাখা। বিছানায় শুয়ে কাঁপছেন বৃদ্ধা। পরনের শাড়ি আধখোলা। বৃদ্ধার শরীরে ও বিছানায় লেগে রয়েছে রক্ত। বিষয়টা মোটামুটি আন্দাজ করে প্রতিবেশীদের খবর দেন তাঁরা। বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে যৌন নির্যাতনের ছাপ স্পষ্ট। ধর্ষণের পরেও নারকীয় নির্যাতন চালানো হয়েছে বৃদ্ধার উপর। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চাকদহ থানার আইসি জ্যোতির্ময় বসু জানিয়েছেন, এমন ঘটনা নজিরবিহীন। একশো বছরের অশীতিপর বৃদ্ধার অবস্থা থেকে চমকে উঠতে হয়। বৃদ্ধার প্রতিবেশীদের অভিযোগ ছিল, ওই এলাকারই কেউ এমন ঘটনা ঘটিয়েছে।  অভিযোগের আঙুল উঠেছিল যার দিকে তার বাড়ি নির্যাতিতার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই। যুবকের নাম অভিজিৎ বিশ্বাস। বয়স বছর কুড়ি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দেখে যুবক নিখোঁজ। তার বাবার কথাবার্তাতেও রয়েছে অসঙ্গতি। সন্ধেয় এলাকারই একটা ঠেক থেকে যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে কল্যানী মহকুমা আদালতে তোলা হবে।  

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```