Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রেললাইনের উপর পড়ে রইল দেহ, চলে গেল পরের পর ট্রেন

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর প্রায় দু' ঘণ্টা রেললাইনের উপর পরে থাকলো দেহ। উপর নিয়ে চলে গেল কয়েক জোড়া ট্রেন। আর এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন এ পথের রেল যাত্রীরা। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ টাকি ও হ

রেললাইনের উপর পড়ে রইল দেহ, চলে গেল পরের পর ট্রেন

শেষ আপডেট: 23 January 2019 11:40

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর প্রায় দু' ঘণ্টা রেললাইনের উপর পরে থাকলো দেহ। উপর নিয়ে চলে গেল কয়েক জোড়া ট্রেন। আর এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন এ পথের রেল যাত্রীরা। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ টাকি ও হাসনাবাদ রেল স্টেশনের মাঝখানে ট্রেনে কাটা পড়েন এক বৃদ্ধা। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এলেও দীর্ঘক্ষণ দেহ না তুলে দাঁড়িয়েছিল বলে রেলযাত্রীদের অভিযোগ। তবে রেল পুলিশের পাল্টা দাবি, শিয়ালদহ থেকে দেহ তোলার লোক যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। অবশেষে বেলা দেড়টা নাগাদ রেললাইন থেকে দেহ সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। ততক্ষণে ওই বৃদ্ধার দেহের উপর দিয়ে চলে গেছে কয়েক জোড়া ট্রেন। মৃত ওই বৃদ্ধার নাম বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি। স্থানীয় কয়েকজন জানান, রেললাইনের উপর দিয়ে তাঁকে হেঁটে যেতে দেখেছেন অনেকেই। এক মহিলা দাবি করেন, বারবার তিনি ওই বৃদ্ধাকে রেললাইনের উপর হাঁটতে বারণ করেন । কিন্তু কথা শোনেননি তিনি। তাই তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশের। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```