Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মকরামপুরে তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণে মৃত ১, জখম ৫

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাত সকালেই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর। বিস্ফোরণের ফলে উড়ে যায় মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর। গরুতর জখম অবস্থায় পাঁচ জনকে

মকরামপুরে তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণে মৃত ১, জখম ৫

শেষ আপডেট: 22 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাত সকালেই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর। বিস্ফোরণের ফলে উড়ে যায় মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর। গরুতর জখম অবস্থায় পাঁচ জনকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ভয়ানক বিস্ফোরণটি হয়েছে পার্টি অফিসের মধ্যেই। ভিতরে তখন জনা আটেক কর্মী ছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্টি অফিসের একাংশ উড়ে যায়। এলাকার বাসিন্দারা ছুটে এসে আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক কর্মী।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পার্টি অফিসের ভিতর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি হয়ছে। তবে, এলাকার বাসিন্দারা দাবি করছেন, ওই দলীয় কার্যালয়ের ভিতরে অনেক বোমা মজুত করা ছিল। এ দিন সকালেও চলছিল বোমা বাঁধার কাজ। ওই বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

```